আন্তর্জাতিক

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে নিষিদ্ধ করলো ইসরাইল

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে নিষিদ্ধ করলো ইসরাইল
ছবি সংগৃহিত

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে নিষিদ্ধ করলো ইসরাইল

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করেছে ইসরাইল। এরফলে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে কার্যক্রম চালাতে পারবে না জাতিসংঘের সংস্থাটি।

এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসবিচ আন্তেনিও গুতেরেস।

সংস্থাটি মহাসচিব বলেন, এই নিষেধাজ্ঞার ফলে ফিলিস্তিনিদের জীবনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে। ইসরাইলের নিষেধাজ্ঞার বিরোধীতা করে নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া ও স্পেন।

ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৪৩ হাজার। এরমধ্যে উত্তর গাজায় গেলো ২৫ দিনের হামলায় অন্তত এক হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহত এসব ফিলিস্তিনির বেশির ভাগ নারী ও শিশু।

ইসরাইলি বাহিনীর হামলায় অঞ্চলটিতে এক লাখের বেশি মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। ত্রাণসহ সব ধরনের সহযোগিতা বন্ধ আছে জাবালিয়া, বেইত হানুন ও বেইত লাহিয়ার মতো শহরে।

চলমান আগ্রাসনের মধ্যে কামাল আদওয়ান হাসপাতাল থেকে ১০০ সন্দেহভাজন হামাস যোদ্ধাকে গ্রেফতারের দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে ইসরাইলের এই দাবিকে অস্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। ২৪ ঘণ্টায় দেশটির পূর্বাঞ্চলে হত্যা করেছে কমপক্ষে ৬০ জনকে। দক্ষিণের টায়ার শহরে প্রাণ হারিয়েছে আরো সাত লেবানন বাসিন্দা। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের হাইফা শহরে ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখেছে।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

২ মিনিট আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ মিনিট আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১৪ মিনিট আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৩ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৩ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে