আন্তর্জাতিক

অনুপ্রবেশ বন্ধে পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইলেন অমিত শাহ

অনুপ্রবেশ বন্ধে পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইলেন অমিত শাহ
ছবি: সংগৃহিত

অনুপ্রবেশ বন্ধে পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইলেন অমিত শাহ

পশ্চিমবঙ্গের বনগাঁর পেট্রাপোল সীমান্তে রোববার ইন্টিগ্রেটেড চেকপোস্ট (সমন্বিত চেকপোস্ট), যাত্রীবাহী টার্মিনাল এবং কার্গোগেট ‘মৈত্রীদ্বার’-এর উদ্বোধন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

যাত্রীদের যাতায়াত এবং বাণিজ্যিক আদানপ্রধানের জন্য এই সীমান্ত কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করে তিনি বলেন, পেট্রাপোলের নতুন যাত্রী টার্মিনাল এই অঞ্চলের অবকাঠামোতে একটা উল্লেখযোগ্য সংযোজন।

ল্যান্ড অথরিটি অফ ইন্ডিয়ার এই উদ্যোগ যাত্রীদের সুবিধার জন্য যেমন তৈরি করা হয়েছে তেমনই অনুপ্রবেশ রোখার ক্ষেত্রেও তা একইভাবে উল্লেখযোগ্য।

অমিত শাহ বলেন, ‘আইনিভাবে যাতায়াতের ব্যবস্থা থাকে তখন, অবৈধভাবে যাতায়াত শুরু হয়। আর যখন অবৈধভাবে যাতায়াত শুরু হয় তখন তা বাংলা তথা ভারতের শান্তিকে ক্ষতিগ্রস্ত করে।’

একইসাথে ২০২৬-এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ তোলেন তিনি। তিনি বলেন, ‘২০২৬ সালে আপনারা এই রাজ্যে পরিবর্তন এনে দিন। বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব। উন্নয়নই মোদি সরকারের একমাত্র লক্ষ্য।’

অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদির শাসনকালে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক কতটা মজবুত হয়েছে সে বিষয়েও উল্লেখ করতে ভোলেননি তিনি।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৫ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে