আন্তর্জাতিক

রাশিয়া থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান

রাশিয়া থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান
ছবি: সংগৃহিত

রাশিয়া থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান

ইরান অভ্যন্তরীণভাবে নির্মিত কাওসার ও হুদহুদ নামের দুটি উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করেছে। ইরানের বেসরকারি খাতে নির্মিত এই প্রথম কোনো উপগ্রহ কক্ষপথে পাঠানো হলো।

পূর্ব রাশিয়ার ভোস্টোচনি উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি রাশিয়ান 'সোয়ুজ' রকেটের সাহায্যে গতকাল সোমবার রাতে এগুলো কক্ষপথে উৎক্ষেপণ করা হয়।

'কাওসার' একটি উচ্চ-রেজুলেশন ইমেজিং স্যাটেলাইট এবং 'হুদহুদ' ইরানের প্রথম যোগাযোগ উপগ্রহ। বেসরকারিভাবে এসব উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করার ঘটনাকে দেশের মহাকাশ শিল্পের জন্য নজিরবিহীন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

কাওসার উপগ্রহটি কৃষি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের জন্য উচ্চ রেজুলেশেনের ছবি তুলে পাঠাতে পারবে। অন্যদিকে, হুদহুদ উপগ্রহ যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টি এবং ইন্টারনেট ব্যবস্থায় অবদান রাখবে। সেক্ষেত্রে ইরানের দুর্গম অঞ্চলে যোগাযোগ প্রতিষ্ঠায় সাহায্য করবে এই উপগ্রহ।

রাশিয়া মাঝে মাঝে ইরানকে মহাকাশে তার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সাহায্য করে। যদিও ইরানেরও এসএলভি এবং উৎক্ষেপণ সাইটসহ নিজস্ব মহাকাশ কর্মসূচি রয়েছে। তবে এবার কাওসার স্যাটেলাইটের ওজন বেশি হওয়ার কারণে একটি রাশিয়ান ক্যারিয়ারের প্রয়োজন ছিল। এজন্য সোয়ুজ রকেটটি বেছে নেয়া হয়। হুদহুদ উপগ্রহটি তুলনামুলক কম ওজনের।

সূত্র : পার্সটুডে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৮ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৮ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১১ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১১ ঘন্টা আগে