আন্তর্জাতিক

ইউক্রেনে ৭০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত

ইউক্রেনে ৭০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত
ছবি: সংগৃহিত

ইউক্রেনে ৭০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা ৭০ হাজারের বেশি যোদ্ধা এখন পর্যন্ত নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির তথ্য বিশ্লেষণে এ কথা বলা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিয়েছেন সেনাসদস্য ছাড়াও সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী ও বেসামরিক নাগরিক। যুদ্ধক্ষেত্রে নিহতদের মধ্যে এখন প্রথমবারের মতো এই স্বেচ্ছাসেবী ও বেসামরিক নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশিতে দাঁড়িয়েছে। বিবিসি ইউক্রেন যুদ্ধে নিহত ৭০ হাজার ১১২ রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলেই ধারণা করা হচ্ছে। কারণ, কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত তথ্য শেয়ার করেনি।

প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ যোদ্ধাদের নাম, শোকবার্তা ও শেষকৃত্যের ছবি দিয়ে খবর রাশিয়াজুড়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিবিসি রাশিয়া ও স্বাধীন ওয়েবসাইট মিডিয়াজোনা এই নিহতদের নাম সংগ্রহ করেছে। পাশাপাশি আরও কিছু সূত্র এবং সরকারি প্রতিবেদন থেকেও সংগ্রহ করা হয়েছে নিহতদের নাম। পরে কর্তৃপক্ষ ও আত্মীয়স্বজনের কাছ থেকে এসব তথ্য শেয়ার হওয়া এবং যুদ্ধে নিহত হিসাবে তাদের শনাক্ত হওয়ার বিষয়টি যাচাই করে দেখেছে বিবিসি।

বিভিন্ন সমাধিসৌধে খোঁড়া নতুন কবরও ইউক্রেনে নিহত রুশ সেনাদের নাম সংগ্রহের ক্ষেত্রে সহায়ক হয়েছে। কারণ, কবরগুলো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা পতাকা ও পুষ্পমাল্য দিয়ে সাধারণত চিহ্নিত করা থাকে। যাদের সম্পর্কে তথ্য যাচাই করা যায়নি তাদের নাম নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আবার তাদের নামও তালিকায় রাখা হয়নি যারা ইউক্রেনে রাশিয়ার দখল করা দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে নিহত হয়েছে।

নিহত রুশ যোদ্ধাদের মধ্যে ১৩ হাজার ৭৮১ জন স্বেচ্ছাসেবী, যা মোট নিহতের সংখ্যার প্রায় ২০ শতাংশ। স্বেচ্ছাসেবীর নিহতের এই সংখ্যা রুশ সেনাদের অন্য সব শ্রেণিকেই ছাড়িয়ে গেছে।

ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশদের মধ্যে রয়েছেন সেইসব সাবেক বন্দিও, যারা তাদের কৃত অপরাধের ক্ষমা পাওয়ার বিনিময়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন। নিহত রুশ সেনাদের মধ্যে আগে এ ধরনের সাবেক বন্দি যোদ্ধার সংখ্যাই সবচেয়ে বেশি ছিল। কিন্তু এখন তাদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯ শতাংশে। আর যেসব সাধারণ বেসামরিক নাগরিককে ডেকে পাঠিয়ে যুদ্ধে নামানো হয়েছে তাদের মৃত্যুর হার ১৩ শতাংশ।

গত বছরের অক্টোবর থেকে প্রতি সপ্তাহে নিহত স্বেচ্ছাসেবীর সংখ্যা ১০০ এর নিচে নামেনি। বরং কোনও কোনও সপ্তাহে এ সংখ্যা ৩১০ জনের বেশিও রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তাদের নিহত সেনাদের নিয়ে মন্তব্য প্রায় করে না বললেই চলে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সংখ্যা আনুমানিক আরও অনেক বেশি।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

৩ ঘন্টা আগে