আন্তর্জাতিক

হত্যাচেষ্টা করা হয়েছিল যেসব মার্কিন প্রেসিডেন্টকে

হত্যাচেষ্টা করা হয়েছিল যেসব মার্কিন প্রেসিডেন্টকে
ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা করা হয়েছিল যেসব মার্কিন প্রেসিডেন্টকে

যুক্তরাষ্ট্রজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনের আমেজ। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিতর্কেও অংশ নিয়েছেন বাইডেন ট্রাম্প। নির্বাচনের আমেজ যখন জমে উঠতে শুরু করেছে ঠিক তখনই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়েছে। কেবল ট্রাম্পই নন, বেশ কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্টও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চারজন মার্কিন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এছাড়া হত্যার চেষ্টাও করা হয়েছিল আরও বেশ কয়েকজনকে। তবে তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন।

প্রেসিডেন্ট অ্যান্দ্রো জ্যাকসন : সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যান্দ্রো জ্যাকসনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। একটি শেষকৃত্য অনুষ্ঠানে তিনি হত্যাচেষ্টার শিকার হন। এ সময় তাকে লক্ষ্য করে ‍দুবার গুলি ছোড়া হয়। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

থিওডোর রুজভেল্ট : ডোনাল্ড ট্রাম্পের ন্যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। ১৯১২ সালে নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়। এক সেলুনের কর্মী তাকে লক্ষ্য করে গুলি করেন।

হামলার পর রুজভেল্ট বলেন, তার সঙ্গে থাকা ৫০ পৃষ্ঠার বক্তৃতার অনুলিপি বুলেটটিকে ধীরগতির করে দেয়। এটি তাকে নিজের শরীরে আজীবন বয়ে বেড়াতে হয়েছিল। হামলার পরও সমাবেশে বক্তব্য দেন তিনি।

ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৩৩ সালে হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। এ সময় তিনি হামলা থেকে কোনোক্রমে রক্ষা পেলেও শিকাগোর মেয়র আন্তন সেরমাক গুলিতে নিহত হন।

হ্যারি এস ট্রুম্যান : ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের পর প্রেসিডেন্ট হয়েছিলেন হ্যারি এস ট্রুম্যান। ১৯৫০ সালে তিনিও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। পুয়ের্তো রিকান জাতীয়তাবাদীরা তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালিয়েছিল।

জর্জ ওয়ালেস : যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের চার বার নির্বাচিত গভর্নর ছিলেন। তিনি ১৯৭২ সালে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এ সময় ওয়াশিংটন ডিসির বাইরে একটি নির্বাচনী প্রচারণায় তাকে গুলি করা হয়। এর ফলে তিনি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন।

জেরাল্ড ফোর্ড : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ১৯৭৫ সালের দুবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। এরমধ্যে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে হামলার আগেই একবার তা রুখে দেওয়া হয়। এ ঘটনার কয়েক সপ্তাহ পর সান ফ্রান্সিসকোতেও তাকে হত্যার চেষ্টা করা হয়। তবে সেবার এক পথচারীর কারণে তিনি বেঁচে যান।

রোনাল্ড রিগান : ১৯৮১ সালে ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে একটি বক্তৃতা দেওয়ার পরে গুলিবিদ্ধ হন। এ সময় তার প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি তার চেয়ে গুরুতর আহত হন। তার হামলাকারীকে চার দশকের বেশি সময় একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আটক রাখা হয়। ২০২২ সালে তিনি আদালতের তত্ত্বাবধানে মুক্তি পান।

বারাক ওবামা : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও হত্যাচেষ্টা করা হয়। ২০১১ সালে হোয়াইট হাউসে তিনি হত্যাচেষ্টার শিকার হন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আইনানুসারে সব মার্কিন প্রেসিডেন্ট আজীবন সিক্রেট সার্ভিসের সুরক্ষা পেয়ে থাকেন।

সিনেম্যাটিক স্টাইলে ভবন থেকে গুলি করা হয় ট্রাম্পকে

সিনেম্যাটিক স্টাইলে ভবন থেকে গুলি করা হয় ট্রাম্পকে

আন্তর্জাতিক

রোববার, ১৪ জুলাই ২০২৪, ৩:৩৮ এএম

নির্বাচনী সমাবেশে গুলিতে রক্তাক্ত ট্রাম্প, নিহত ২

নির্বাচনী সমাবেশে গুলিতে রক্তাক্ত ট্রাম্প, নিহত ২

আন্তর্জাতিক

রোববার, ১৪ জুলাই ২০২৪, ৩:৩২ এএম

বাইডেন সরে দাঁড়ালে কে হবেন প্রার্থী!

বাইডেন সরে দাঁড়ালে কে হবেন প্রার্থী!

আন্তর্জাতিক

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১২:০১ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৪ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৬ ঘন্টা আগে