আন্তর্জাতিক

যুদ্ধ শেষ না হলে জিম্মি মুক্তি পাবে না: হামাস

যুদ্ধ শেষ না হলে জিম্মি মুক্তি পাবে না: হামাস
ছবি: ফাইল

যুদ্ধ শেষ না হলে জিম্মি মুক্তি পাবে না: হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস শুক্রবার (১৮ অক্টোবর) নিশ্চিত করেছে যে তাদের নেতা ইয়াহিয়া সিনওয়ার বুধবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় নিহত হয়েছেন। একইসঙ্গে হামাস সাফ জানিয়ে দিয়েছে যে, সিনওয়ারকে হত্যা করায় আর কোনো আলোচনা নয়, কেবল যুদ্ধ বন্ধ করলেই জিম্মি করে রাখা ইসরায়েলিরা মুক্তি পাবে। খবর টাইমস অব ইসরায়েলের।

গাজায় এখনও হামাসের হাতে ১০১ জন জিম্মি রয়েছে। ইসরায়েল পুরোপুরি যুদ্ধ শেষ না করা পর্যন্ত এবং গাজা থেকে ইসরায়েলি সব সেনা প্রত্যাহার না করা পর্যন্ত জিম্মিরা মুক্ত পাবে না বলেও জানিয়েছে হামাস। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই আশা করছে যে সিনওয়ারের মৃত্যুর পর এখন জিম্মিদের মুক্তি ত্বরান্বিত হবে।

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিনওয়ারের মৃত্যুর পর গাজা যুদ্ধের ভবিষ্যত নিয়ে শুক্রবার মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন বলে জানিয়েছে হিব্রু ভাষায় প্রকাশিত কয়েকটি সংবাদপত্র।

এ সময় হোয়াইট হাউস বলেছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা যুদ্ধবিরতি-জিম্মি মুক্তির আলোচনা এখন পুনরায় চালু করা যেতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার সিনওয়ার যে ভবনে লুকিয়ে ছিল সেখানে ট্যাংক থেকে গুলি চালানোর ফুটেজ প্রকাশ করেছে। ট্যাঙ্কের একটি গোলার হামলায় দুই দেহরক্ষীসহ প্রাণ হারান সিনওয়ার। ইসরায়েলের দাবি সিনওয়ারের সঙ্গে নিহত দুই দেহরক্ষীর মধ্যে একজন তার ভাতিজা।

শুক্রবার একটি ভিডিও বার্তায় হামাসের কাতারভিত্তিক পলিটব্যুরোর ডেপুটি লিডার খলিল আল-হাইয়া বলেছেন, ইসরায়েল সিনওয়ারকে হত্যার জন্য অনুশোচনা করবে। এ মৃত্যু হামাসকে আরও শক্তিশালী করবে।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মিরা মুক্তি পাবে না। হামাসের সশস্ত্র শাখা এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

হামাসের পাশাপাশি তাদের সহযোগী ইরান-সমর্থিত লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা সিনওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৪০ মিনিট আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

১ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

১ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

২ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে