আন্তর্জাতিক

পাকিস্তানে রেল স্টেশনে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

পাকিস্তানে রেল স্টেশনে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭
ছবি: সংগৃহিত

পাকিস্তানে রেল স্টেশনে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার বেলুচিস্তানের রাজধানী কুয়েটার রেল স্টেশনে এ বোমা হামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ বেলুচ জানিয়েছেন, কুয়েটা থেকে রাওয়ালপিন্ডি শহরের উদ্দেশ্যে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। এ সময় বোমাটি বিস্ফোরণ ঘটে।

এদিকে বিবৃতি দিয়ে এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি।

বিবৃতিতে তারা জানায়, আত্মঘাতী বোম্বাররা রেল স্টেশনে অবস্থানরত সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা করেছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মির এ দাবির বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ। টিভি ফুটেজে দেখা যায়, প্ল্যাটফর্মে যাত্রীদের লাগেজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

কুয়েটা পুলিশের কর্মকর্তা আয়েশা ফয়েজ বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন যাত্রী মৃত্যুবরণ করেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়েছে।

এর আগে, সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেছিলেন, হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বোমা হামলায় অন্তত ২০ জন মারা গেছেন।

তেল ও খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম জনবহুল প্রদেশ। এটি দেশটির জাতিগতভাবে সংখ্যালঘু বেলুচদের একটি কেন্দ্রও। তারা কেন্দ্রীয় সরকারের বৈষম্য ও শোষণের শিকার হচ্ছেন বলে অনেকদিন ধরে অভিযোগ করে আসছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর পাশাপাশি, প্রদেশটিতে ইসলামিক জঙ্গি সংগঠনগুলোও সক্রিয় রয়েছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মি প্রায়ই নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তানে বেইজিংয়ের বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অবকাঠামোগত প্রকল্প নির্মাণের কাজে নিয়োজিত চীনা নাগরিকসহ বিদেশিদের লক্ষ্য করে হামলা চালায়।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৫ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৮ ঘন্টা আগে