আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১

শেরপুরে মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

রাজটাইমস ডেস্ক:
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে ও বিধ্বস্ত ভবনে আটকে পড়া মানুষদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

সোমবারের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৮১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ২৪০ ছাড়িয়ে যেতে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালি ও পেরেইরা শহর। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এরই মধ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

মঙ্গলবার পেরেইরা থেকে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ভূমিকম্পে প্রায় ২ হাজার ৬০০ মানুষ আহত হয়েছেন এবং এখনো প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ১ হাজার ১০০টির বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ৮ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কম্পন পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অনুভূত হয়।

মঙ্গলবারও দেশটির বিভিন্ন এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হয়েছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর ৭০টিরও বেশি আফটার শক হয়েছে।