আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ২২

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ২২
ছবি: সংগৃহিত

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ২২

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ অক্টোবর) ওই শরণার্থী শিবিরে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলের স্থল হামলা আরো জোরদার করা হয়েছে।

শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলি সেনাবাহিনীর কঠোর সমালোচনা করে বলেছে, ‘এই হত্যাযজ্ঞ আমাদের জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার ধারাবাহিকতা, যা যুক্তরাষ্ট্রের সমর্থনে ঢাকা পড়েছে।’

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, হামলায় ৯০ জনেরও বেশি লোক আহত হয়েছে। এ হামলা হচ্ছে ‘জনগণকে সরে যাওয়ার নির্দেশ প্রত্যাখ্যানের জন্য শাস্তি’।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি যুদ্ধ বিমানগুলো জাবালিয়া শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বোমা হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করেছে।

আল-জাজিরা জানায়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ হয়। এরপরই হতাহতদের অনেকেই ‘টুকরো টুকরো হয়ে’ হাসপাতালে পৌঁছেছেন।

পরিস্থিতি ‘ভয়াবহ’ উল্লেখ আল-জাজিরার প্রতিনিধি মোথ আল-কাহলাউত বলেন, ইসরাইলি সামরিক বাহিনী উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। হাসপাতালটিতে গুরুতর আহত থেকে শুরু করে নবজাতক পর্যন্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র : আল-জাজিরা

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

৪ মিনিট আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

৬ মিনিট আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

২ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২ ঘন্টা আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে