আন্তর্জাতিক

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
ছবি: সংগৃহীত

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থীদের কলম ও ফুল দিয়ে বরণ করে নিয়েছে রাবি প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি জুবায়ের জামিল। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফজলুল হক, সংগঠনটির আরেক উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, সহ-সভাপতি সৈয়দ সাকিব ও আসাদুল্লাহ গালিব, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর আলম নেহালসহ ক্লাবের সকল সদস্য।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বলেন, তিনটা জিনিসকে গুরুত্ব দিতে হবে জ্ঞান, দক্ষতা এবং ভ্যালুজ। অনুসন্ধানি সাংবাদিকতার ক্ষেত্রে আমরা প্রশাসন সর্বোচ্চ সাহায্য করব। তোমরা সকল আইন-কানুনগুলো রপ্ত করবে কেননা তথ্যের পূর্ণাঙ্গতা অবশ্যই থাকতে হবে।

সাংবাদিকতার ক্ষেত্রে সিরিয়াসনেস থাকতে জরুরি। তোমাদের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ থাকবে এটাই কামনা। বিশেষ করে যেকোনো তথ্য, নিউজ করার ক্ষেত্রে আমাদের অনুমতি লাগবে না। আমরাও চাই সত্য প্রকাশিত হোক এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কার আসুক।

কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক নবীনদের উদ্দেশ্য বলেন, 'তোমরাই এ জাতির সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। আমি আমার জীবনকে কীভাবে পরিবর্তন করব এই প্রশ্নকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। এখানে আমরাই জাতির পরিবর্তন করবো।'

প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যন্স বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন বলেন, চতুর্থ বিপ্লবকে সামনে রেখে আমরা নিজেদেরকে কতটুকু প্রস্তুত করতে পেরেছি? বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অত্যন্ত ক্ষুদ্র একটি রাষ্ট্র। কিন্তু জনসংখ্যার দিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান অষ্টম। সেক্ষেত্রে এই বৃহৎ জনগোষ্ঠীকে জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। আমি বিশ্বাস করি তোমাদের মতো শিক্ষার্থীরাই পারবে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে।

সর্বশেষ ক্লাব সভাপতি জুবায়ের জামিল নবীন শিক্ষার্থীদেরকে প্রেসক্লাবে আসার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজের মাধ্যমে একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে পারে। রাবি প্রেসক্লাবের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের 'ওয়াচ টাওয়ার' হিসেবে কাজ করে। এই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অর্জন, সমালোচনা, সিনেট, সিন্ডিকেট, বিভিন্ন বিভাগসহ বিস্তর বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে। যা একজন সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে জানা খুবই প্রয়োজনীয়। প্রেসক্লাব নবীন শিক্ষার্থীদেরকে হাতে-কলমে এসব বিষয় শিক্ষা দিয়ে থাকে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, নিজেদের বিকশিত করার জন্য সাংবাদিকতা একটা বড় সুযোগ। রাষ্ট্রের দর্পণ আর অন্যতম স্তম্ভ বলা হয় সাংবাদিকতাকে। ক্যাম্পাসে সাংবাদিকেরা একটা স্টেকহোল্ডার হিসেবে কাজ করে। পড়াশোনার পাশাপাশি একটা অভিজ্ঞতাও অর্জন হবে এখানে।

তিনি আরো বলেন, একটা ভালো রিপোর্ট একজনের জীবন পাল্টে দিতে পারে আবার একটা ভুল রিপোর্ট একজনের জীবন নষ্ট করে দিতে পারে। সাংবাদিকদের নৈতিকতার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো দল বা গোষ্ঠীকে খুশি করার জন্য কাজ করা যাবে না।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১০ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১১ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৪ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৪ ঘন্টা আগে