আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হলো নজরদারি, কলকাতায় বিএসএফ-এর ডিজি

ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হলো নজরদারি, কলকাতায় বিএসএফ-এর ডিজি
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হলো নজরদারি, কলকাতায় বিএসএফ-এর ডিজি

শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। এ পরিস্থিতিতে সোমবার হাই অ্যালার্ট ইস্যু করেছে বিএসএফ।

ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ-এর ডিজি ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন বলেও খবর।

বিএসএফ-এর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা ঢাকা ছাড়ার পরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্ত এলাকায়।

সূত্র মারফত জানা গেছে, বাংলাদেশে চলতে থাকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছিল।

সোমবার বেলা গড়ানোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার খবর প্রকাশিত হতেই সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ায় বিএসএফ।

কোনওভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে।

সীমান্তের প্রতিটি চৌকিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি। টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত অ্যাকশন নেওয়া যায় সে বিষয়ে সতর্ক আছে বিএসএফ।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১১ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৫ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৫ ঘন্টা আগে