আন্তর্জাতিক

ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরাইলে কারাগার!

ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরাইলে কারাগার!
ছবি: সংগৃহিত

ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরাইলে কারাগার!

বন্দী ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য বিশেষায়িত কুখ্যাত এসডি টাইমান কারাগার বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে ইসরাইলের সুপ্রিম কোর্ট। দেশটির কয়েকটি মানবাধিকার সংগঠন সেটি বন্ধের জন্য আবেদন করেছিল।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস, দ্য ডক্টরস ফর হিউম্যান রাইটস, গিশা, হ্যামোকড এবং কমিটি অ্যাগেইনস্ট টর্চারের মে মাসে করা একটি পিটিশনে এই করা হয়।

অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস এক বিবৃতিতে বলেছে, পিটিশনে দক্ষিণ ইসরাইলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কারাগারটি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু আদালত বন্ধের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপক্ষকে সতর্ক করেছে, যেন ফিলিস্তিনি বন্দীদের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আইন মেনে চলা হয়।

অ্যাসোসিয়েশন আরো জানিয়েছে, এই কঠিন দিনগুলোতে সুপ্রিম কোর্টকেও এমন রায় জারি করতে হবে, যা স্পষ্ট করবে যে রাষ্ট্রকে অবশ্যই আইন মেনে চলতে হবে এবং বন্দীদের অপব্যবহার করা নিষিদ্ধ করতে হবে।

সংস্থাটি আরো জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কারাগারটিতে শতাধিক ফিলিস্তিনিকে শোচনীয় পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে। সেখানে তাদের জন্য কোনো শয্যা বা পর্যাপ্ত আশ্রয় নেয়ার মতো কিছু নেই। এছাড়া শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। বন্দীদের হাত বেদনাদায়ক অবস্থানে বেঁধে রাখা হয়। অ্যানেশেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ সময় চোখ বেঁধে রাখা হয়। নানা সময় মারধর করা এবং চিকিৎসায় মারাত্মক অবহেলা করা হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

শামসু কাকা নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

কিছু মানুষের জীবন উপন্যাসের মতো, অথচ তাঁদের নিয়ে কোনো উপন্যাস লেখা হয় না। তাঁদের জীবনে থাকে না বড় কোনো প্রাপ্তির গল্প, থাকে না সাফল্যের জাঁকজমক। থাকে শুধু বেঁচে থাকার নিরন্তর লড়াই, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা আর নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে সামনে এগিয়ে চলা। তাঁরা জীবনভর অন্যের জন্য বাঁচেন, অথচ নিজেদের জীবনে কতটা সুখী হতে পেরেছেন, সেই হিসাবটা আর কখনো মেলানো হয় না।

স্পেশাল ফিচার

৩৪ মিনিট আগে

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

২ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে