আন্তর্জাতিক

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত
ছবি: সংগৃহীত

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত

ব্রাজিলের সাও পাওলোতে শুক্রবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে এর ৬২ আরোহীর সবাই নিহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবোনিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ৫৮ জন যাত্রীকে নিয়ে সাও পাওলোয় গুয়ারুলহোসের দিকে যাচ্ছিল এটিআর-৭২ বিমানটি। ভোয়েপাস সংস্থার বিমানটি কাসকেভেল থেকে সাও পাওলোতে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনাটি ঘটেছে। ভিনহেডো শহরের জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়েছে। ভেঙে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায়। ফরাসি-ইতালি কোম্পানির নির্মাণ করা বিমানটিতে থাকা পাইলট ও বিমানকর্মীসহ ৬২ জনেরই মৃত্যু হয়।

বিমানটি ভেঙে পড়ার পর আগুন লাগার বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাঝ আকাশ থেকে একটি বিমান ঘুরতে ঘুরতে নিচের দিকে নামছে। তার পর সেটা গিয়ে একটি জনবহুল এলাকায় পড়ে। সাথে সাথে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের লেলিহান শিখাও চোখে পড়ে। প্রাথমিক অনুমান, ওই বিমান দুর্ঘটনার কারণেই আগুন ধরেছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সাও পাওলো শহরের দমকল বিভাগ এবং পুলিশ। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে রয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার যা ছবি সামনে আসছে, তা ভয়াবহ। এই দুর্ঘটনার জেরে বিমানে উপস্থিত ৬২ জনেরই মৃত্যু হয়।

ব্রাজিলের বেসামিরক বিমান সংস্থা জানিয়েছে, বিমানটি ২০১০ সালে নির্মাণ করা হয়েছিল। এটি পরিচালনাগত দিক থেকে ভালো অবস্থায় ছিল। এর নিবন্ধনও বৈধ ছিল। এর চার ক্রু সদস্যের যথাযথ লাইসেন্স এবং বৈধ যোগ্যতাপত্রও ছিল।

সূত্র : বিবিসি এবং অন্যান্য

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৬ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১০ ঘন্টা আগে