আন্তর্জাতিক

বাইডেন সরে দাঁড়ালে কে হবেন প্রার্থী!

বাইডেন সরে দাঁড়ালে কে হবেন প্রার্থী!
ছবি: সংগৃহীত

বাইডেন সরে দাঁড়ালে কে হবেন প্রার্থী!

হাতে সময় মাত্র চার মাস। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন দলকে সিদ্ধান্ত নিতে হবে প্রেসিডেন্ট পদে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই থাকবেন, নাকি অন্য বিকল্প খুঁজতে হবে। সাবেক প্রেসিডেন্ট, রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি টেলিভিশন বিতর্কের পর জো বাইডেনকে নিয়ে ক্ষমতাসীন ডেমোক্রেটদের মধ্যেই বিভক্তি দেখা দিয়েছে।

তাদের অনেকেই চাইছেন বাইডেন যেন সরে দাঁড়ান। তবে দলের কিছু অংশ এবং পরিবারের দাবি, বাইডেন যেন নতি স্বীকার না করেন। এমন অবস্থায় সিএনএনের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে ওই বিতর্কের পর দলের বেশির ভাগ কর্মী মনে করছেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যদি বাইডেনের পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তার বিজয়ী হওয়ার সুযোগ অনেক বেশি। ট্রাম্পের সঙ্গে ৮১ বছর বয়সী বাইডেনের নাজুক পারফরমেন্সের পর এই জরিপ চালানো হয়েছে।

জরিপ অনুযায়ী, ৭৮ বছর বয়সী ট্রাম্পের খুব কাছাকাছি রয়েছেন ৫৯ বছর বয়সী কমালা হ্যারিস। এ থেকে ইঙ্গিত মেলে যে, যদি নভেম্বরের নির্বাচনে এই দু’জন প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে কঠিন প্রতিযোগিতা হতে পারে। জরিপে শতকরা ৪৭ ভাগ ভোটার সমর্থন করেছেন রিপাবলিকান ট্রাম্পকে। অন্যদিকে শতকরা ৪৫ ভাগ ভোটার সমর্থন করেছেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে।


আবার নারী ভোটারদের শতকরা ৫০ ভাগ সমর্থন দিয়েছেন কমালা হ্যারিসকে। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন নারীদের শতকরা প্রায় ৪৪ ভাগ সমর্থন। প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর নির্বাচন থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে ডেমোক্রেটিক পার্টির অনেক সদস্য। এর মধ্য দিয়ে তারা অন্য কাউকে নির্বাচনে সুযোগ দেয়ার আহ্বান জানাচ্ছেন। উপরন্তু ভোটাররা দেখতে পেয়েছেন যে, সাম্প্রতিক সময়ে কমালা হ্যারিসের জনপ্রিয়তা বেড়েছে।

এর ফলে আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে তার প্রতিদ্বন্দ্বিতায় তিনি শক্তিশালী অবস্থানে রয়েছেন। জরিপের এ ফল নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেন জ্যাঁ-পিয়েরে। তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন যা অর্জন করেছেন তা সংখ্যাগরিষ্ঠ মার্কিনির দৃষ্টিভঙ্গি। কমালা হ্যারিস বাদেও ডেমোক্রেট দলে আরও একজন শক্তিধর নারী আছেন। তিনি সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা। তিনি ইপসোসের আলাদা এক জরিপে ট্রাম্পের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছেন। তবে মার্চের শুরুতে তার অফিস জানিয়েছে, তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

ট্রাম্পের ফোনালাপ ফাঁস, ফল পাল্টাতে চাপ দিচ্ছিলেন

ট্রাম্পের ফোনালাপ ফাঁস, ফল পাল্টাতে চাপ দিচ্ছিলেন

আন্তর্জাতিক

সোমবার, ০৪ জানুয়ারি ২০২১, ১২:০২ পিএম

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক

রোববার, ০৮ নভেম্বর ২০২০, ৭:০৪ এএম

ইতিহাসের প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট

ইতিহাসের প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

রোববার, ০৮ নভেম্বর ২০২০, ৬:৫৬ এএম

‘২৭০’ ছোঁয়ার পথে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ‘২৭০’ ছোঁয়ার পথে বাইডেন

আন্তর্জাতিক

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০, ১১:২৭ এএম

এখনও এগিয়ে বাইডেন, ব্যবধান বাড়ছেই

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখনও এগিয়ে বাইডেন, ব্যবধান বাড়ছেই

আন্তর্জাতিক

বুধবার, ০৪ নভেম্বর ২০২০, ১১:২২ এএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৫ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৭ ঘন্টা আগে