আন্তর্জাতিক

থাইল্যান্ডে ৯ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

থাইল্যান্ডে ৯ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে ৯ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

নয়জন যাত্রী নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) এই দুর্ঘটনায় দুজন থাই পাইলট, পাঁচজন চীনা এবং দুজন থাই যাত্রীসহ সবাই নিহত হয়েছেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। চলছে অনুসন্ধান অভিযান ও তদন্ত। খবর সিএনএন।

থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টার্বোপ্রোপ সেসনা কারাভান সি২০৮বি মডেলের বিমানটি পরিচালনা করত থাই ফ্লাইং সার্ভিস কোম্পানি। বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে উড্ডয়ন করে। এর ১১ মিনিট পর এটির সঙ্গে রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ছিল। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

প্রাদেশিক কার্যালয় জানিয়েছে, উড়োজাহাজটির কিছু অংশ কাদার মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। পাশাপাশি উড়োজাহাজের প্রায় ৭০টি অংশ পাওয়া গেছে।

কিন্তু বিভিন্ন লজিস্টিক সমস্যার কারণে অনুসন্ধান অভিযান কয়েক ঘণ্টা বিলম্বিত হয়েছে। উড়োজাহাজটি আছড়ে পড়েছিল একটি ম্যানগ্রোভ বনে, যেখানে কাছাকাছি নদী থেকে পানি উপচে পড়ার কারণে মাটি ভেজা ছিল।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৮ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৯ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৯ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১০ ঘন্টা আগে