আন্তর্জাতিক

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ৩৮

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ৩৮
ছবি: সংগৃহীত

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ৩৮

বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে আরো ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বন্যায় পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে।

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) দেয়া তথ্য অনুসারে, মঙ্গলবার (২ জুলাই) রাজ্যের বন্যা পরিস্থিতি আরো সংকটজনক হয়ে উঠেছে। বন্যায় ২৮টি জেলার ১১ লাখ ৩৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে ইন্ডিয়া টিভি।

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) এর বন্যা প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার রাজ্যের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৮টি জেলার ১১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যেই ৪৮৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় বন্যাকবলিতদের অনেকে উঁচু জমি, স্কুল ভবন, রাস্তাঘাট এমনকি সেতুতেও আশ্রয় নিয়েছেন।

ব্রহ্মপুত্র ছাড়াও সুবানসিরি, দিখৌ, দিসাং, বুড়িদিহিং, জিয়া-ভারালি, বেকি এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

এএসডিএমএ’র বন্যা প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বন্যার পানিতে ৭৪টি সড়ক, ৬টি সেতু ও ১৪টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো ৫টি বাঁধ ভেঙ্গে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ৪২ হাজার ৪৭৬.১৮ হেক্টর ফসলি জমি। এছাড়া, বন্যায় ৮ লাখ ৩২ হাজার ৯৯টি পশুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্টি পাহাড়ি ঢল এ বন্যার জন্য দায়ী।

তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে এরই মধ্যে টেলিফোনে কথা হয়েছে তার এবং কেন্দ্রীয় সরকার আসামকে যাবতীয় সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৫ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৭ ঘন্টা আগে