আন্তর্জাতিক

ভারতের তামিলনাড়ু ও মহারাষ্ট্রে ১১ বাংলাদেশি আটক

ভারতের তামিলনাড়ু ও মহারাষ্ট্রে ১১ বাংলাদেশি আটক
ছবি: সংগৃহিত

ভারতের তামিলনাড়ু ও মহারাষ্ট্রে ১১ বাংলাদেশি আটক

ভারতের তামিলনাড়ু ও মহারাষ্ট্র থেকে ১১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে ছয় বাংলাদেশিকে তামিলনাড়ু থেকে এবং বাকি পাঁচজনকে মহারাষ্ট্র থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগ আনা হয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উত্তর তিরুপুর শহরের একটি বাসস্ট্যান্ড থেকে ছয় বাংলাদেশিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীদের নিয়ে গঠিত এই দলটি পরে সবার এনআইডি কার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে। মূলত, তাদেরকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল।

দেশটির পুলিশ জানিয়েছে, আটককৃত ছয়জনই বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। তারা হলেন, ধনভীর (৩৯), রাশিব গাভুন (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল ইসলাম (৩৭), মোহাম্মদ রাগুল আমিন (৩০) এবং শাভুমুন শেখ (৩৮)।

এদিকে, ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, বেআইনিভাবে ভারতে থাকার অভিযোগে রোববার (২২ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের পালঘর জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

এ বিষয়ে ইন্সপেক্টর সৌরভী পাওয়ার বলেছেন, একটি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং সেল (এএইচটিসি) নালা সোপাড়ার একটি বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, আরশাদ রহমতুল্লাহ গাজী (৫২), আলী মোহাম্মদ দিনমোহাম্মদ মন্ডল (৫৬), মিরাজ সাহেব মন্ডল (১৯), সাজাদ কাদির মন্ডল (৪৫) এবং সাহেব পঞ্চানন সরদার (৪৫)।

ইন্সপেক্টর সৌরভী আরও জানান, তাদের কাছে ভারতে প্রবেশের জন্য কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ রয়েছে। তারা দশ বছর আগে নদীপথে ভারতে প্রবেশ করেছিল এবং শ্রমিক হিসেবে কাজ করছিল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র আইন ১৯৪৬ এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন ১৯৫০ এর বিধানের অধীনে একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

আহত ৩০৯ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।

আন্তর্জাতিক

৪০ মিনিট আগে

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

১ ঘন্টা আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১২ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১২ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে