আন্তর্জাতিক

ভারতে ট্রেনিং করতে গিয়ে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতে ট্রেনিং করতে গিয়ে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহিত

ভারতে ট্রেনিং করতে গিয়ে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের বারমেরে প্রশিক্ষণ মিশনের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। অবশ্য বিমানটি বিধ্বস্তের আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতীয় বিমান বাহিনী জানায়, আকাশে উড্ডয়নরত অবস্থায় বিধ্বস্ত যুদ্ধবিমানটি ‘গুরুতর প্রযুক্তিগত সমস্যায়’ পড়েছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী বলেছে, ‘বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি আইএএফ মিগ-২৯ বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন। পাইলট নিরাপদ আছেন এবং কোনো প্রাণহানির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় কোর্ট অব ইনকেয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।’

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে ফাইটার প্লেনটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়।

বারমের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ সুপার নরেন্দ্র মীনা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে যান। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে দমকল বাহিনীর সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে মীনা জানিয়েছেন।

প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৭ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৮ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৮ ঘন্টা আগে