আন্তর্জাতিক

ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট: ফক্স নিউজ

ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট: ফক্স নিউজ
ছবি সংগৃহিত

ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট: ফক্স নিউজ

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। তিনি ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিসকে বড় ব্যবধানে পরাজিত করে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন, এটি এখন সময়ের অপেক্ষা বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংবামাধ্যম এখনো এমন তথ্য প্রচার করেনি। খবর রয়টার্সের।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। তবে এরই মধ্যে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্প জয় পেয়েছেন।

ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন। পূর্বাভাসে জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে ২২৬ ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট হতে উভয় প্রার্থীর জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। সে হিসেবে ট্রাম্প-ই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি এখনো।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে সিনেট, হাউজ ও গভর্নর নির্বাচন। অধিকাংশ রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং ফলাফল আসতে শুরু করেছে। ফক্স নিউজ অনুযায়ী ট্রাম্প ২৭৭ ইলেক্টোরাল ভোট পেলেও, দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১টা ২০মিনিট) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৬৭ ইলেকটোরাল কলেজ ভোট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৬ ইলেকটোরাল ভোট। তবে সব সংবাদমাধ্যমের হিসেবেই কমলার চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।

এদিকে ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায় তার সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্লোরিডায় ট্রাম্পের প্রচার শিবিরের সদরদপ্তরে মানুষের ভিড় বাড়ছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই ফ্লোরিডায় তার প্রচারাভিযানের সদরদপ্তরে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। জনগণে কানায় কানায় পরিপূর্ণ এই জায়গায় তরে তরে ক্যামেরা রাখা হয়েছে। তার কিছুক্ষণ আগে ভাষণের জন্য মঞ্চ তৈরি করা হয়।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৭ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১০ ঘন্টা আগে