আন্তর্জাতিক

‘হামাসকে নিশ্চিহ্ন করলে নতুন প্রজন্ম আবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে’

‘হামাসকে নিশ্চিহ্ন করলে নতুন প্রজন্ম আবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে’
ছবি: সংগৃহিত

‘হামাসকে নিশ্চিহ্ন করলে নতুন প্রজন্ম আবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে’

ইসরায়েলি হামলায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে সমর্থ হলে ফিলিস্তিনের নতুন একটি প্রজন্ম আবারও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান বাসেম নাঈম।

রোববার (৬ অক্টোবর) আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধে হামাসকে যদি নির্মূল করাও হয় তাহলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা ৭৫ বছরের সংকট শেষ হবে না।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার শিকার হওয়ার পর ফিলিস্তিনিদের সশস্ত্র এই সংগঠনটিকে ‘নিশ্চিহ্ন করে ফেলার’ প্রতিজ্ঞা নিয়ে গাজার হামলা শুরু করে ইসরায়েল।

হামাস যেন আর কোনো দিন তাদের জন্য হুমকি হয়ে উঠতে না পারে সেজন্য এক বছর ধরে হামলা অব্যাহত রেখেছে দখলদার দেশ ইসরায়েল।

গাজায় ইসরায়েলের অভিযানের এক বছর পূর্ণ হয়েছে আজ। এই সময়ের মধ্যে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি ইসরায়েলের নৃশংস হামলায় মারা গেছেন। নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। ইসরায়েলি হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যারা এখনো বেঁচে আছেন তারা মানবেতর জীবনযাপন করছেন।

গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্ণ হওয়ার আগের দিন আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার প্রধান বাসেম নাঈম বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ানো ছাড়া হামাসের বিকল্প কোনো পথ ছিল না।

বাসেম নাঈম বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামলা ছিল ফিলিস্তিনিদের জন্য একটি প্রতিরক্ষা আইন। কারণ ইসরায়েল সবসময়ই কূটনৈতিক সমাধানকে পাত্তা দেয়নি।

যুদ্ধের চলমান পরিস্থিতি তুলে ধরে হামাসের রাজনৈতিক শাখার প্রধান বলেন, ইসরায়েলে হামলার প্রতিবাদেই তারা গাজায় পাল্টা হামলা শুরু করেছে। এটা শুধু হামাসের বিরুদ্ধে হামলা নয়।

সতর্ক করে বাসেম নাঈম বলেন, হামাসকে যদি ইসরায়েল পুরোপুরি নিশ্চিহ্ন করতে সমর্থ হয়, তাহলে ফিলিস্তিনের নতুন একটি প্রজন্ম আবারও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে। সেটা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যেই হবে। কারণ আমরা এমন প্রজন্ম তৈরি করেছি যে তারা স্বাধীনতার জন্য লড়াই করবে।

হামাসের রাজনৈতিক শাখার প্রধান বলেন, ৭ অক্টোবর জিম্মি করার পেছনে হামাসের উদ্দেশ্য ছিল ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির জন্য আলোচনা করা।

‘আমরা প্রথম দিন থেকে সমস্ত বন্দি ইসরায়েলিকে মুক্তি দিতে এবং আমাদের বন্দিদের মুক্ত করার জন্য একটি গুরুতর বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছি। কিন্তু ইসরায়েল আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’ বলেন বাসেম নাঈম।

জিম্মিদের বর্তমান অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার কাছে কোনো নির্দিষ্ট বিবরণ নেই। তবে তারা পরামর্শ দিয়েছেন যে তারা ইসরায়েলি হামলার কারণে গাজার বাকি জনসংখ্যার মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় হাতাশা প্রকাশ করে তিনি।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে