আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে দুই সেনাসহ নিহত ৭

জম্মু ও কাশ্মীরে দুই সেনাসহ নিহত ৭
ছবি: সংগৃহিত

জম্মু ও কাশ্মীরে দুই সেনাসহ নিহত ৭

বিধানসভা নির্বাচনের আবহের মধ্যেই কাশ্মীর ও জম্মু সীমান্তজুড়ে আবার শুরু হয়েছে জঙ্গি তৎপরতা। আজ শুক্রবার জম্মুর কিশতাওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সেনা নিহত হন, আহত হন আরও দুজন।

এরপর শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এছাড়া শুক্রবার কাঠুয়ায় পৃথক আরেকটি বন্দুক লড়াইয়ের ঘটনায় দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। এই নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে দুই সেনা ও পাঁচ বিচ্ছিন্নতাবাদীসহ সাতজন নিহত হলো।

শুক্রবার রাতে উত্তর কাশ্মীরের জেলা বারামুল্লার পাট্টান এলাকার চক তাপের কেরিরিতে দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়। সেখানে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে— গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু করে। বিচ্ছিন্নতাবাদীরা একটি তল্লাশি দলের ওপর গুলিবর্ষণ করলে তারাও পাল্টা গুলি করে। শনিবার সকালে বন্দুক লড়াই চলাকালে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন।

একদিন আগে কিশতাওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সেনা নিহত ও আরও দুইজন আহত হন। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করার পর কিস্তাওয়ারের চাতরুতে বন্দুক লড়াই শুরু হয়। এছাড়া শুক্রবার কাঠুয়ায় পৃথক আরেকটি বন্দুক লড়াইয়ের ঘটনায় দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।

এর আগে গত জুলাইয়ে কিশতাওয়ারে বিচ্ছিন্নবাদীদের গুলিতে চার সেনা সদস্য নিহত হয়েছিল। নিহতদের মধ্যে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও ছিলেন।

দীর্ঘ ১০ বছর পর জম্মু–কাশ্মীর বিধানসভার ভোট হতে চলেছে। তিন পর্যায়ের এই নির্বাচনের শুরু ১৮ সেপ্টেম্বর। বিধান সভা নির্বাচন সামনে রেখে এমন বন্দুকযুদ্ধের ঘটনায় জম্মু-কাশ্মীরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

চেনাব উপত্যকা অঞ্চলের ডোডা, কিস্তাওয়ার ও রামবান জেলার আটটি বিধানসভা কেন্দ্রে এবং দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, শোপিয়ান ও কুলগামের ১৬টি আসনে ভোট গ্রহণ হবে।

জম্মু, কাঠুয়া ও সাম্বা জেলায় দ্বিতীয় ও তৃতীয় দফায় ভোট হবে যথাক্রমে ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২৩ মিনিট আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২৫ মিনিট আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

২৮ মিনিট আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

১ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে