আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ১৭৭, কমলা ৯৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ১৭৭, কমলা ৯৯
ছবি: সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ১৭৭, কমলা ৯৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৭৭ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৯৯ ইলেক্টোরাল ভোট। খবর এপির।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ‍্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

ভোটের দিন সকাল ৭টা থেকে থেকেই ক‍্যালিফোর্নিয়ার লস অ‍্যাঞ্জেলেস শহরের অক্সফোর্ড ও থার্ড স্ট্রিটের ওয়াইএমসি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের বেশির ভাগই বাংলাদেশি ও দক্ষিণ এশীয়।

ভোট শুরুর বেশ আগেভাগেই লাইন দিয়ে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ লাইন আরও দীর্ঘ হয়। ভোটাররা বলেছেন, এত সংখ্যক ভোটারের উপস্থিতি এর আগে কখনও দেখা যায়নি। সেইসঙ্গে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও এ অপেক্ষা অস্বস্তির ছিল না বলে জানান ভোটারদের কেউ কেউ।

এদিকে, ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট থার্টি ফোর থেকে কংগ্রেসম‍্যান প্রার্থী সময় সংবাদকে জানান তার প্রত‍্যয়ের কথা। গত নির্বাচনে মাত্র এক শতাংশ ভোটে পরাজিত হয়ে এবারও লড়ছেন তিনি।

চরম উত্তেজনার এই নির্বাচনের ফল পেতে দেরি হওয়ার কথা আগে ভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব। ভোটগ্রহণ, যাচাই, প্রক্রিয়াকরণ ও গণনার সঙ্গে যুক্ত নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবং দ্রুত ফল প্রকাশে নিরলসভাবে কাজ করছেন বলে জানা গেছে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৭ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১০ ঘন্টা আগে