আন্তর্জাতিক

শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা, মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি আটক

শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা, মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত

শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা, মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় উৎপাদন খাতের শ্রমিক ভিসায় গিয়ে মুদি দোকানের ব্যবসা করার অভিযোগে ৯ জন বিদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৭ জন বাংলাদেশি।

বাকি দুইজনের একজন নেপাল ও অপরজন মিয়ানমারের নাগরিক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির পেনাং রাজ্যের লেবুহ সুঙ্গাই পিনাং, মিনডেন হাইট ও গেলুগরের তিনটি চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করে পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন।

অভিবাসন বিভাগ জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ওই ৯ জন উৎপাদন খাতের শ্রমিক ভিসায় এসে অবৈধভাবে খুচরা দোকানের ব্যবসা করছিলেন।

এনফোর্সমেন্ট ডিভিশনের এ অভিযানের সময় স্থানীয় কোনো মালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আটক ৯ জনকে অধিকতর তদন্তের জন্য সবাইকে স্থানীয় ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

অভিবাসন বিভাগ বলছে, আটকদের নিয়োগকর্তা ও আবাসন মালিকদের বিষয়ে তদন্ত করা হবে এবং আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৭ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৯ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৯ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৯ ঘন্টা আগে