আন্তর্জাতিক

একজন হিন্দুও শেখ হাসিনার পতনের পর ভারত আসেনি: আসামের মুখ্যমন্ত্রী

একজন হিন্দুও শেখ হাসিনার পতনের পর ভারত আসেনি: আসামের মুখ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

একজন হিন্দুও শেখ হাসিনার পতনের পর ভারত আসেনি: আসামের মুখ্যমন্ত্রী

ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকার পতনের পর জনগণের রোষানলে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়।

ভারতীয় মিডিয়াতেও পুরনো দৃশ্য দেখিয়ে মিথ্যা দাবি করা হয়। পাশাপাশি উসকানিমূলক বক্তব্য দেন রাজনৈতিক নেতারাও। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার (২৪ আগস্ট) ভারতে বাংলাদেশি হিন্দুদের প্রবেশ নিয়ে মুখ খুলেছেন ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।

তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান, শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি।

তার কথায়, বাংলাদেশে হিন্দুরা সেখানেই বসবাস করছেন। গত এক মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি।’

তবে হিমান্ত দাবি করেন, গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে বস্ত্র শিল্পে কাজ করার উদ্দেশে তারা অনুপ্রবেশ করছে।

এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান আসামের মুখ্যমন্ত্রী।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৬ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৬ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৭ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৮ ঘন্টা আগে