আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি অভিযানে ৩৩ বন্দী নিহত : হামাস

গাজায় ইসরাইলি অভিযানে ৩৩ বন্দী নিহত : হামাস
ছবি: সংগৃহিত

গাজায় ইসরাইলি অভিযানে ৩৩ বন্দী নিহত : হামাস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গাজায় ইসরাইলের ১৪ মাসের হামলায় ৩৩ পণবন্দী নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাস।

ইসরাইলকে উদ্দেশ্য করে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘তোমাদের পাগলামি যুদ্ধের সাথে সাথে তোমরা তোমাদের ‘জিম্মি’দের চিরতরে হারাতে পারো। অনেক দেরি হওয়ার আগেই যা করা উচিত তা তোমরা করো।’

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘একগুঁয়েমি ও অব্যাহত আগ্রাসন বন্দীদের মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে’ বলে মন্তব্য করেছে হামাস।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড শনিবার গাজায় এক ইসরাইলি বন্দীকে আটক রাখার একটি ভিডিও প্রকাশ করে। ওই নাগরিকের মার্কিন নাগরিকত্বও রয়েছে। এর দু'দিন পরে হামাসের এই ভিডিও এলো।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইল সীমান্তে হামাস আক্রমণ করে। ওই সময় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং প্রায় ২৫০ জনকে পণবন্দী করা হয়েছিল। এর প্রতিশোধ নিতে ইসরাইল গাজায় হামাসের ওপর আক্রমণ চালায়।

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৪৬৬ জনে দাঁড়িয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স

এনসিপি রাজশাহী মহানগরের পুনর্গঠিত কমিটির পরিচিতি সভা

পরিচিতি সভা এনসিপি রাজশাহী মহানগরের পুনর্গঠিত কমিটির পরিচিতি সভা

রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পুনর্গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজনীতি

৯ ঘন্টা আগে

ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইবি ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

রাসিক শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। অর্জিত এ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী

১০ ঘন্টা আগে

ইবির থিওলজি অনুষদের অধীনে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইবি ইবির থিওলজি অনুষদের অধীনে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে নতুন দুটি বিভাগ খোলার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা হবে

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

রাজশাহী মহানগর ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজশাহী

১১ ঘন্টা আগে

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অর্থনীতি

১১ ঘন্টা আগে