আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
ছবি: সংগৃহিত

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে ইরান, একই সঙ্গে এ যুদ্ধ এড়িয়ে যেতে চেষ্টা চালাচ্ছে তেহেরান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

গত ১ অক্টোবর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এখন সেই হামলার পাল্টা প্রতিক্রিয়া জানাতে মরিয়া তেল আবিব। তাই ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের হামলার অপেক্ষায় আছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে ইরান। তবে একই সঙ্গে এ যুদ্ধে এড়াতে চেষ্টাও করে যাচ্ছে দেশটির।

ইরানি চার কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি দেশটির সশস্ত্র বাহিনীকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থাগ্রহণে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তারা সতর্ক করেছেন, ইরানে যদি ভয়াবহ হামলা হয় তাহলে এর পাল্টা প্রতিশোধ নেয়া হবে। তবে ইসরায়েল যদি সামরিক স্থাপনা এবং অস্ত্রাগারে সীমিত পরিসরে হামলা চালায় তাহলে হয়তো সর্বোচ্চ নেতা পাল্টা হামলার নির্দেশ নাও দিতে পারেন।

ওই চার কর্মকর্তাদের মধ্যে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের দুজন সদস্য বলেন, ইসরায়েল যদি ইরানের তেল স্থাপনা, পারমাণবিক স্থাপনা কিংবা সিনিয়র নেতাদের লক্ষ্য করে হামলা করে তাহলে ইরান ১ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এর জবাব দেবে।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

৩ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৬ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে