আন্তর্জাতিক

ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতে জড়িত ৪ জনকে গ্রেপ্তার

ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতে জড়িত ৪ জনকে গ্রেপ্তার
ছবি: সংগৃহিত

ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতে জড়িত ৪ জনকে গ্রেপ্তার

বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউইকে রাস্তায় পোষা কুকুরকে নিয়ে ভ্রমণ করার সময় কয়েকজন দুষ্কৃতিকারীর ছুরিকাঘাত করেছে।

ওই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ইয়ামালের বাবা মুনির জানিয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি। তবে এখন বিপদ থেকে মুক্ত। খবর এএফপির।

কাতালান পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মাতারো থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইয়ামালের বাবার সঙ্গে কথা বলা হবে। পাশাপাশি, যারা প্রত্যক্ষদর্শী তাদেরও বয়ান নেয়া হবে।

ইনস্টাগ্রামে একটি পোস্টে মুনির লিখেছেন, ‘পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমার শরীর ভালো আছে।’

পরে স্পেনের একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘জীবন এবং মৃত্যুর মাঝামাঝি জায়গায় নিজেকে দেখতে পেয়েছিলাম। নিজেকে শান্ত রাখার কারণেই সুস্থ হতে পেরেছি। আশা করি সঠিক বিচার পাবো। প্রচণ্ড ভয় পেয়েছি এই ঘটনায়।’

নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে একটি জায়গায় গাড়ি পার্ক করার সময় এই ঘটনা ঘটে। সেখানে কিছু লোকের সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। এরপর তারাই ফিরে এসে তাকে ছুরি মারেন। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ইয়ামালের বাবাকে একাধিকবার ছুরির আঘাত করা হয়েছে।

এ মুহূর্তে মাতারো শহরের কান রুতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মুনির। গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল বলেই জানা গেছে। তবে এ ব্যাপারে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৫৫ মিনিট আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৫৮ মিনিট আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

১ ঘন্টা আগে

ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

স্বাস্থ্য ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে রোগ প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকা। গবেষকদের দাবি, টিকাটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

স্বাস্থ্য

১ ঘন্টা আগে

বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

রুয়েট বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

শিক্ষার্থীরা ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে