আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহিত

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় সোমবার (০৪ নভেম্বর) আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন উত্তর গাজার।

এ ছাড়া নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। চিকিৎসা সূত্রের বরাতে মঙ্গলবার (০৫ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

সোমবার দিনের শুরুতে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার দুটি আবাসিক ভবনে একাধিক বিমান হামলা চালায়। এতে সেখানে ১৫ জন নিহত হন। এ ছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী ভারী আর্টিলারি এবং ড্রোন হামলাও চালিয়ে যাচ্ছে।

জাবালিয়া শরণার্থী শিবিরের উত্তরের অংশ থেকে বিতাড়িত হয়ে বেইত লাহিয়ায় আশ্রয় নেয়া মানুষদের ওপর হামলা চলছে। বাড়ি থেকে বাধ্যতামূলকভাবে বের করে দেয়ায় এই এলাকায় অধিকাংশ মানুষ জড়ো হয়েছেন। তবে অপ্রত্যাশিতভাবে তাদের বোমার টার্গেট করা হচ্ছে।

স্বাস্থ্যসেবার দিক থেকে পুরো উত্তর গাজা অঞ্চলটি সম্পূর্ণরূপে চিকিৎসা সেবা ছাড়া রয়েছে। আহতদের কামাল আদওয়ান হাসপাতাল বা আল-আওদা হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে সেখানে কোনো চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। কারণ ইসরায়েলি সামরিক বাহিনী এই সকল চিকিৎসা প্রতিষ্ঠানকে অচল করে দিয়েছে। ফলে পরিস্থিতি ইতিমধ্যেই বাস্তুচ্যুত ও মানসিকভাবে বিপর্যস্ত গাজার জনসংখ্যার জন্য আরও জটিল এবং আরও চ্যালেঞ্জিং রূপ ধারণ করছে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৭ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১০ ঘন্টা আগে