আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮
ছবি: সংগৃহিত

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকারের সাথে ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণের পর অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।

রোববার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির ইমার্জেন্সি রেসপন্স এজেন্সি জানায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব জানান, গবাদি পশু নিয়ে জ্বালানি ট্যাংকারটি উত্তর-মধ্য নাইজার রাজ্যের আগাই এলাকায় যাচ্ছিল। এসব পশুর মধ্যে ৫০টির মতো পুড়ে মরে গেছে।

দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে জানান বাবা-আরব।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৩০টি লাশ পাওয়া গেছে বলে জানালেও পরে এক বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরণে পুড়ে মারা যাওয়া আরো ১৮ জনের লাশ পাওয়া গেছে।

তিনি বলেন, নিহতদের গণকবর দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বার জানান নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো। জীবন ও সম্পত্তি রক্ষার জন্য রাস্তা ব্যবহারকারীদের সর্বদা সতর্ক থাকতে এবং সড়ক ট্র্যাফিক আইন মেনে চলতেও বলেছেন তিনি।

পণ্যসম্ভার পরিবহনের জন্য দক্ষ রেল যোগাযোগের অভাবে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে মারাত্মক ট্রাক দুর্ঘটনা খুবই সাধারণ ব্রাপার হয়ে দাঁড়িয়েছে।

নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি করপোরেশনের তথ্য অনুযায়ী, শুধু ২০২০ সালেই ১ হাজার ৫৩১টি গ্যাসোলিন ট্যাংকার দুর্ঘটনায় ৫৩৫ জন নিহত ও ১ হাজার ১৪২ জন আহত হয়েছেন।

সূত্র : এএফপি

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৫ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৫ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৬ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৬ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে