আন্তর্জাতিক

ধর্ষণ-খুন রুখে দিতে ভারতে নারীদের ‘রাত দখল’ কর্মসূচি

ধর্ষণ-খুন রুখে দিতে ভারতে নারীদের ‘রাত দখল’ কর্মসূচি
ছবি: সংগৃহীত

ধর্ষণ-খুন রুখে দিতে ভারতে নারীদের ‘রাত দখল’ কর্মসূচি

পশ্চিমবঙ্গের কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল আরজিকরের মেডিকেল শিক্ষার্থী মৌমিতা দেবনাথের খুন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গসহ গোটা ভারত। এ ঘটনার বিচারের দাবিতে রাজ্যজুড়ে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নেমেছে বাম, বিজেপি ও কংগ্রেস।

বুধবার (১৪ আগস্ট) রাতে ‘রাত দখল’ কর্মসূচি নিয়েছে রাজ্যের মহিলারা। জাস্টিস ফর আরজিকর এই স্লোগানে দেশটির স্বাধীনতা দিবসের আগের রাতে ‘রাত দখল’ করলেন নারীরা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নারী নির্যাতনের প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়। স্বাধীনতা দিবসের রাতে অভিনব এমন প্রতিবাদে নামেন পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তর প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব গুজরাটসহ অন্যান্য রাজ্যের মহিলারা। নারীদের সাথে রাস্তায় প্রতিবাদ মিছিলে রাত জাগেন সাধারণ মানুষও।

এদিকে, রাজ্যের নানা জায়গায় মধ্যরাতে জমায়েতের ডাক দেয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ৪৮ ঘণ্টা ধরে চলে জোর প্রচার। রাতারাতি সেই বার্তা ছড়িয়ে পড়ে সারা ভারতে। ভারতীয় সময় রাত ৯টা থেকেই শুরু হয় জমায়েত। লক্ষ লক্ষ নারীদের দখলে চলে যায় তিলোত্তমা নগরীর রাতের রাজপথ।

কলকাতার ধর্মতলা, বাংলা একাডেমি, রবীন্দ্রসদন চত্বর, যাদবপুর, বেহালা, উত্তর কলকাতার শ্যামবাজার, নিউ টাউন, রাজারহাট, সল্টলেক, বিধান নগর অঞ্চলে অসংখ্য নারী মোমবাতি হাতে রাস্তায় নামেন। জেলায় জেলায় নারীদের অধিকার ও সুরক্ষার বার্তা নিয়ে শামিল হয় প্রতিবাদে। এ সময় নারীদের সুরক্ষার দাবি এবং মমতা সরকারের অবসানের স্লোগান তোলেন অনেকে।

এদিকে কর্মসূচিস্থলে পৌঁছানো ও রাতে বাড়ি ফিরতে ফ্রি বাস সেবা ছাড়াও সারারাত জুড়েই থাকছে ক্যাব সেবাও চালু করা হয়। কলকাতা বাস ও পেডিয়ারের পক্ষ থেকে রাতে মহিলাদের বিনামূল্যে বাস সেবা দেয়া হবে বলে জানানো হয়।

কলকাতা মেট্রো রেলের জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র জানানা, রাতের আন্দোলনের কথা মাথায় রেখে স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো।

 

পশ্চিমবঙ্গের প্রশাসনিক সূত্রে জানা যায়, রাতজুড়ে কর্মসূচিকে ঘিরে পুলিশি ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এতে পর্যাপ্ত মহিলা পুলিশ রাখারও নির্দেশ দেয়া হয়।

অপরদিকে এই আন্দোলনের পাশাপাশি স্বাধীনতা দিবস পালন করবে শাসক দল তৃণমূলের কর্মী-সমর্থকরা।

এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা ও জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের মিটিংয়ে শোক প্রস্তাব জানান তিনি। এ সময় তিনি নির্যাতিতা ছাত্রীর বিচার ও মমতা সরকারের তীব্র সমালোচনাও করেন তিনি। এদিকে, রাহুল গান্ধীর নিন্দা প্রস্তাবকে সমর্থন জানান ইন্ডিয়া গেটের সমস্ত শরীর দল। ফলে জাতীয় স্তরের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে কোনঠাসা হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৩ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৩ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৪ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৫ ঘন্টা আগে