আন্তর্জাতিক

১০৬ রানেই শেষ বাংলাদেশ

১০৬ রানেই শেষ বাংলাদেশ
ছবি: সংগৃহিত

ছয় উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ঘরের চেনা মাঠে যেন অচেনা বাংলাদেশ। কোনোরকমে তিন অঙ্কের ঘর ছুঁয়েছে বটে, তবে ৪০.১ ওভারে ১০৬ রানের বেশি করতে পারেননি মুশফিক-শান্তরা।

সোমবার মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেয় টাইগাররা। এই ম্যাচ দিয়ে নয় বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নামে প্রোটিয়ারা।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেব শান্ত। তবে শুরুতেই হোচট খায় টাইগাররা। বুঝে ওঠার আগেই ভাঙন ধরে টপঅর্ডারে। সে ধাক্কা আর সামলে ওঠা হয়নি।

ভয়ঙ্কর হয়ে উঠেন উইয়ান মুল্ডার। একের পর এক আঘাতে কাঁপিয়ে দেন স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙেন উদ্বোধনী জুটি। সাদমান ইসলামকে ফেরান কোনো রান নেয়ার আগেই।

এক ওভার পর মুল্ডার ফেরান মুমিনুল হককেও। ৬ বলে ৪ রান করেন মুমিনুল। ১৩ রানে ২ উইকেট হারিয়ে যখন ধুঁকছে বাংলাদেশ, তখন মাঠে আসেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের ব্যাটে তখন স্বস্তির খুঁজে দল।

তবে হতাশ করেন তিনিও, ষষ্ঠ ওভারে কেশভ মহারাজকে ক্যাচ অনুশীলন করিয়ে ফেরেন ৭ রানে। থিতু হতে পারেননি মুশফিকুর রহিমও। দলের প্রয়োজনে হাল ধরতে ব্যর্থ অভিজ্ঞ এই ব্যাটার। বিপদ বাড়িয়ে ফেরেন তিনি।

দলীয় ৪০ রানের মাথায় রাবাদার শিকার হন মুশফিক। ফেরার আগে ২০ বলে করেন ১১ রান। এরপর রাবাদা ফেরান লিটন দাসকেও। ছন্দে থাকা এই ব্যাটার ১ রানের বেশি করতে পারেননি।

এদিকে তখনো একপাশ আগলে রেখেছিলেন মাহমুদুল হাসান জয়। রানে গতি না থাকলেও মাঠেই ছিলেন তিনি। তাকে নিয়ে দলীয় সংগ্রহ ৬০ পর্যন্ত পৌঁছান মেহেদী মিরাজ। তবে ১৩ রান করতেই মিরাজকে থামান কেশভ মহারাজ।

৬০ রানে ৬ উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরলেও বদলায়নি চিত্র। এবার ফেরেন শুরু থেকে একপাশ আগলে রাখা মাহমুদুল হাসান জয়। ৯৭ বলে ৩০ রানে থামেন তিনি।

৩ বল পর ফেরেন জাকের আলিও। মিরপুরে অভিষিক্ত এই ব্যাটার ২ রানের বেশি করতে পারেননি। ৭৬ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাইজুল ও নাইমের ২৬ রানে নবম উইকেট জুটিতে স্কোর তিন অঙ্কের ঘরে পৌঁছায়।

নাইম ৮ ও তাইজুল করেন ১৬ রান। মুল্ডার, রাবাদা ও কেশব মহারাজ তিনজনেই নেন ৩টি করে উইকেট।

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৩৯ মিনিট আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৪৫ মিনিট আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

১ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে