আন্তর্জাতিক

মণিপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১১

মণিপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১১
ছবি: সংগৃহিত

মণিপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১১

ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১১ জন সন্দেহভাজন কুকি সন্ত্রাসী নিহত হয়েছে। খবর এনডিটিভির।

সোমবার (১১ নভেম্বর) জিরিবাম জেলার একটি পুলিশ স্টেশনে দুইদিক থেকে সন্ত্রাসীরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

এই হামলায় সিআরপিএফের এক জওয়ান গুরুতর আহত হয়েছেন এবং তাকে আসামের সিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সিআরপিএফ জিরিবামে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।

সূত্র জানায়, এলাকাটিতে এখনও অস্থিরতা বিরাজ করছে। পুলিশ স্টেশনের পাশেই একটি পুনর্বাসন কেন্দ্র থাকায় সেটিও হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিরিবামে কারফিউ জারি করা হয়েছে।

এদিন হামলার পর সন্ত্রাসীরা জিরিবামের বরবেকরা এলাকার একটি ছোট গ্রামে পৌঁছে সেখানে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। ঘটনাস্থল থেকে আরপিজি এবং একে সিরিজের অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

জিরিবাম এলাকায় কুকি সন্ত্রাসীদের সঙ্গে এর আগেও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। কুকি নাগরিক সমাজ দাবি করেছে যে নিহতদের সবাই ছিলেন 'গ্রাম স্বেচ্ছাসেবক।' তাদের প্রাণহানির প্রতিবাদে কুকি অধ্যুষিত এলাকাগুলোতে বনধ ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার এক হামলায় হমার জনগোষ্ঠীর এক নারী নিহত হন। ধারণা করা হয়, এই ঘটনায় মেইতেই সম্প্রদায়ের সম্পৃক্ততা ছিল। পরদিন, মেইতেই সম্প্রদায়ের এক নারী ক্ষেতে কাজ করার সময় সন্দেহভাজন কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

এসব সহিংসতার কারণে কৃষকরা এখন মাঠে কাজ করতে যেতে চাইছেন না, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

রাজশাহী মহানগর ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজশাহী

৩ মিনিট আগে

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অর্থনীতি

১১ মিনিট আগে

প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

চাকুরি ও ক্যারিয়ার

৫০ মিনিট আগে

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬০

ডেঙ্গু ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

সারাদেশ

১ ঘন্টা আগে

ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবি ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন নিয়ে ‘প্রিপেয়ারিং ফর ইউর ক্যারিয়ার: এমপ্লয়ার এক্সপেক্টেশনস অ্যান্ড ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহীতে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

পেশাদার সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

রাজশাহী

৪ ঘন্টা আগে