আন্তর্জাতিক

ইসরাইল-সৌদি চুক্তিতে 'গুপ্তহত্যার শঙ্কায়' ক্রাউন প্রিন্স!

ইসরাইল-সৌদি চুক্তিতে 'গুপ্তহত্যার শঙ্কায়' ক্রাউন প্রিন্স!
ছবি: সংগৃহীত

ইসরাইল-সৌদি চুক্তিতে 'গুপ্তহত্যার শঙ্কায়' ক্রাউন প্রিন্স!

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়ায় তিনি গুপ্তহত্যার শঙ্কায় পড়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা পলিটিকো এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, সৌদি ক্রাউন প্রিন্স মার্কিন কংগ্রেসের সদস্যদের বরেছেন, সৌদি-ইসরালি সম্পর্ক স্বাভাবিক করাসহ যুক্তরাষ্ট্র ও ইসরালের সাথে ব্যাপক দরকষাকষি করার উদোগ নেয়ায় তিনি তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন।

এতে আরো বলা হয়, ক্রাউন প্রিন্স একপর্যায়ে মিসরের নিহত নেতা আনোয়ার সাদতের কথাও উল্লেখ করেন। ইসরাইলের সাথে শান্তিচুক্তি করার পর তাকে হত্যা করা হয়। সৌদি প্রিন্স তাকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানান।

তিনি বলেন, ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর পথ গ্রহণ করা যায়।

প্রতিবেদনটিতে বলা হয়, ক্রাউন প্রিন্সের এই বক্তব্য সাবেক এক মার্কিন কর্মকর্তা পলিটিকোকে জানান। তিনি মার্কিন কর্মকর্তাদের সাথে ক্রাউন প্রিন্সের আলোচনা সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছেন।

পত্রিকাটি জানায়, নিজের জীবন নিয়ে সংশয় থাকা সত্ত্বেও মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ইচ্ছুক। তিনি বলেন, তার দেশের জন্যও এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

তবে মোহাম্মদ বিন সালমানের আগ্রহ সত্ত্বেও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী নয় ইসরাইল।

সৌদি আরব বলে আসছে যে ১৯৬৭ সালের চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৩ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৩ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৪ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৫ ঘন্টা আগে