আন্তর্জাতিক

ভারতকে ‘সাইবার শত্রু’ আখ্যা দিল কানাডা

ভারতকে ‘সাইবার শত্রু’ আখ্যা দিল কানাডা
ছবি: সংগৃহিত

ভারতকে ‘সাইবার শত্রু’ আখ্যা দিল কানাডা

কানাডার সাম্প্রতিক একটি প্রতিবেদনে ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে দেশ দুটির কূটনৈতিক সম্পর্কে আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কানাডার সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিবেদনটিতে ভারতকে সাইবার আক্রমণকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ভারতের বিরুদ্ধে বিশ্বমঞ্চে একের পর এক অপপ্রচার চালাচ্ছে কানাডা।

সম্প্রতি প্রকাশিত কানাডার ‘ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট ২০২৫-২০২৬’ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের নেতৃত্ব একটি আধুনিক সাইবার প্রোগ্রাম গড়ে তোলার প্রয়াসে নিয়োজিত এবং এটি জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক প্রভাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কানাডার মতে, ভারতীয় সাইবার হুমকি সৃষ্টিকারী গোষ্ঠীগুলো কানাডার সরকারি নেটওয়ার্কে গুপ্তচরবৃত্তি চালানোর উদ্দেশ্যে সাইবার কার্যক্রম পরিচালনা করছে।

কানাডার সাইবার নিরাপত্তা প্রতিবেদনের ‘রাষ্ট্রীয় সাইবার শত্রুর হুমকি’ শিরোনামের অংশে ভারতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়, ভারত তার সাইবার ক্ষমতাকে ব্যবহার করে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত স্বার্থ, গুপ্তচরবৃত্তি ও বৈশ্বিক মর্যাদা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে।

কানাডার এই তালিকায় ভারতের পাশাপাশি চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার নামও রয়েছে।

সূত্র : এনডিটিভি।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১০ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১০ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৩ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৩ ঘন্টা আগে