আন্তর্জাতিক

ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন মোদির

ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন মোদির
ছবি: সংগৃহিত

ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন মোদির

দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলা থেকে বাঁচতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে আব্বাসের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে মোদি লেখেন, ফিলিস্তিনের জনগণের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও জোরদার করার বিষয়ে কথা হয়েছে সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে।

বর্তমানে মোদি নিউইয়র্কে রয়েছেন। কোয়াড বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। বৈঠকের পর একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার।

গত বছর গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির যে প্রস্তাব জাতিসংঘে আনা হয়েছিল, তার পক্ষে ১২০টি সদস্য রাষ্ট্র ভোট দিলেও, ভোটদানে বিরত ছিল মোদি সরকার।

হামাসের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, কারণ তারা ভুক্তভোগী। গত সপ্তাহেও জাতিসংঘের ইসরাইলের দখলদারির বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হলে ভারত তাতে ভোট দেয়নি। কিন্তু পাশাপাশি নয়াদিল্লি ক্রমশ ‘একপেশে’ অবস্থান থেকে সরে গিয়ে সূক্ষ্মভাবে ইসরাইল-ফিলিস্তিনি প্রশ্নে ভারসাম্যের পথে আসছে, এমনটাই মনে করছে কূটনৈতিক শিবির।

জাতিসংঘে গত বছরের ভোটাভুটির পর জেনেভা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচী বলেছিলেন, ‘ভারত ফিলিস্তিনির মানুষকে সহায়তা করবে দ্বিপাক্ষিক উন্নয়নমূলক অংশীদারির মাধ্যমে। সেই সঙ্গে মানবিক সমর্থনও চালিয়ে যাবে।’

একই সঙ্গে পুরনো অবস্থানের প্রতিধ্বনি করে তিনি বলেছিলেন, ফিলিস্তিনি-সংকটে দ্বিরাষ্ট্রিক সমাধানকে ভারত সমর্থন করে। আর কোনো উপায় নেই। এই সমাধানের পথে যা যা প্রতিবন্ধকতা রয়েছে এখনই তার মোকাবিলা করা প্রয়োজন। নয়তো জট ছাড়বে না। আব্বাসের সঙ্গে বৈঠকে মোদি এ মানবিক সমর্থনের দিকটিই তুলে ধরলেন বলে মনে করা হচ্ছে।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১৯ মিনিট আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২১ মিনিট আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২৩ মিনিট আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

১ ঘন্টা আগে