আন্তর্জাতিক

বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২২, আহত শতাধিক

বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২২, আহত শতাধিক
ছবি- রয়টার্স

বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২২, আহত শতাধিক

বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত এবং আরও ১১৭ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হিজবুল্লাহর উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য এই হামলা চালানো হয় বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত এবং আরও ১১৭ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বিবিসির সাংবাদিকরা দেশটির রাজধানীর ছোট শিয়া এলাকা বাচৌরাতে হামলার স্থান থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে।

পরে অ্যাম্বুলেন্সগুলোতে করে অনেক আহত ব্যক্তিকে আমেরিকান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বেশ কিছু মিডিয়া রিপোর্টে ইঙ্গিত দেয়া হয়েছে, ইসরায়েলের এই হামলার স্পষ্ট লক্ষ্য ছিল ওয়াফিক সাফা। তিনি নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর শ্যালক এবং শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা। তবে হিজবুল্লাহর মিডিয়া অফিস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিবিসি বলছে, বৃহস্পতিবারের হামলায় বাচৌরার দুটি ঘনবসতিপূর্ণ এলাকা নুইরি এবং বাস্তার আবাসিক ভবনগুলোতে আঘাত হানে ইসরায়েল। লেবাননের রাজধানীতে তুলনামূলকভাবে দুদিন শান্ত থাকার পর হামলার এই ঘটনাটি ঘটেছে।

হামলার বিষয়ে আগে থেকে কোনো সতর্কতা ছিল না এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এ নিয়ে তৃতীয়বারের মতো ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিয়েহ এলাকার বাইরে বিমান হামলা চালাল। এছাড়া দাহিয়েহ এলাকায় সম্প্রতি ইসরায়েল বারবার আঘাত করেছে এবং হিজবুল্লাহ কমান্ডারদের হত্যা করেছে ও অস্ত্রের ভাণ্ডার ধ্বংস করেছে।

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

১ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৩ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৩ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

৩ ঘন্টা আগে