আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন নেতানিয়াহু: ব্লিঙ্কেন

যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন নেতানিয়াহু: ব্লিঙ্কেন
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন নেতানিয়াহু: ব্লিঙ্কেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র যে সংশোধিত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা মেনে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সূত্র: আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলে সফররত ব্লিঙ্কেন বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উত্থাপিত সংশোধিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছেন। এখন হামাসকে অবশ্যই তা গ্রহণ করতে হবে।

তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের গণহত্যা অব্যাহত রাখার জন্য আলোচনার নামে সময় নিচ্ছে। তারা ইসরায়েলকে ব্যাপক সুবিধা দেওয়া কোনো চুক্তি মেনে নেবে না।

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি চূড়ান্ত করার চেষ্টার অংশ হিসেবে গত রোববার ইসরায়েলে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে এটি ব্লিঙ্কেনের নবম সফর। গাজায় যুদ্ধবিরতি করা নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে দীর্ঘদিনের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি সংশোধিত প্রস্তাব উপস্থাপনের কয়েকদিন পর ব্লিঙ্কেন এই সফরে গেলেন।

ইসরায়েলে পৌঁছার পর নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন।

বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। বৈঠকের পর নেতানিয়াহু নতুন মার্কিন প্রস্তাব সমর্থন করে একটি বিবৃতি ইস্যু করেছেন।

ব্লিঙ্কেন জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী আমার কাছে নিশ্চিত করেছেন যে ইসরায়েল গত সপ্তাহে দোহায় দেওয়া মার্কিন সংশোধনী প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেন, এখন হামাসকে হ্যাঁ বলতে হবে। তারপর বিশেষজ্ঞ আলোচকেরা চুক্তি বাস্তবায়নের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

এদিকে হামাসের রাজনৈতিক কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, গাজার যুদ্ধবিরতির জন্য আমাদের নতুন কোনো প্রস্তাবের দরকার নেইা। আমাদের প্রয়োজন ২ জুলাই আমাদের দেওয়া প্রস্তাব বাস্তবায়ন। উল্লেখ্য, হামাসের ওই প্রস্তাব নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ১২০০ জনকে হত্যা করে হামাস। এছাড়া সেদিন ২৫১ জনকে জিম্মি করে নিয়ে আসে। এরপর থেকেই গাজায় ব্যাপক হামলা চালায় দখলদার দেশ ইসরায়েল। ১০ মাসেরও বেশি সময় ধরে চলমান এই হামলায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজারের বেশি।

এর মধ্যে কেবল গত বছরের নভেম্বরে একবার এক সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় ২৪০ ফিলিস্তিনি বন্দি ইসরায়েলের জেল থেকে ছাড়া পাওয়ার বিনিময়ে হামাস ১০৫ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল। এখনো হামাসের হাতে ১১১ জিম্মি আছেন বলে দাবি ইসরায়েলের, যাদের ৩৯ জনই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর জানায়, তারা একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রস্তাব উত্থাপন করেছে, যা হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যবধান কমাতে সহায়ক।

যুদ্ধবিরতি নিয়ে দোহায় সর্বশেষ আলোচনার পর মধ্যস্থতাকারীরা বলছেন, গত দুই দিনের আলোচনা গঠনমূলক এবং ইতিবাচক পরিবেশে পরিচালিত হয়েছে।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

৪৮ মিনিট আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

৫৩ মিনিট আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

১ ঘন্টা আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

১ ঘন্টা আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে