আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো
ছবি: সংগৃহীত

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো

গাজায় লাশের মিছিল। দিনে দিনে তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইসরাইলের ১০ মাসের হামলায় কমপক্ষে ৪০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে। তারা বলেছে, ২৪ ঘন্টায় সেখানে কমপক্ষে ৪০ জনকে হত্যা করা হয়েছে।

ফলে ৭ই অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০,০০৫। এর অর্থ সেখানে বসবাসকারী প্রতি ৫৫ জনের মধ্যে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯২,৪০১ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এসব সংখ্যার মধ্যে কতজন যোদ্ধা আর কতজন বেসামরিক সাধারণ মানুষ তা আলাদাভাবে জানায়নি। তবে তারা বলেছে, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

গত মাসে ইসরাইল বলেছে, গাজায় তারা কমপক্ষে ১৪ হাজার যোদ্ধাকে হত্যা করেছে। এই সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি সিএনএন। ১০ মাসের যুদ্ধে গাজায় শুধু যে মানুষ মারা গেছেন এমন নয়। প্রতিদিন সেখানে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। তারা অপুষ্টিতে ভুগছেন। খাবার নেই। পানি নেই।

রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। হামাস প্রধান ইসমাইল হানিয়েকে ইরানের রাজধানী তেহরানে এবং হিজবুল্লাহর একজন কমান্ডারকে লেবাননে হত্যার পর বৃহস্পতিবার নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা। গাজায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের এক সপ্তাহের শেষের দিকে এই খবর পাওয়া গেল। শুধু শনিবার রাতে সেখানে একটি স্কুল এবং গাজা সিটিতে একটি মসজিদে হামলা চালিয়ে ইসরাইল হত্যা করেছে কমপক্ষে ৯৩ জনকে।

সিএনএন’কে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) নিশ্চিত করেছে যে, তারা এই হামলা চালিয়েছে। তাদের দাবি হামাসের একজন কমান্ডার সেখানে অবস্থান করছিলেন এমন খবরে হামলা চালানো হয়েছে। তারা আরও বলেছে, গাজায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম করার চেষ্টা করেছে তারা। কিন্তু হামাস সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

২ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

২ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৩ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৪ ঘন্টা আগে