আন্তর্জাতিক

তেহরানে হামলার ‘অকল্পনীয়’ শাস্তি পাবে ইসরায়েল: ইরান

তেহরানে হামলার ‘অকল্পনীয়’ শাস্তি পাবে ইসরায়েল: ইরান
ছবি: সংগৃহিত

তেহরানে হামলার ‘অকল্পনীয়’ শাস্তি পাবে ইসরায়েল: ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইরানের রাজধানী তেহরানের চারদিকে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল।

এতে দেশটির চার সেনা সদস্য নিহত হয়েছেন। যার পরিপ্রেক্ষিতেই এবার পাল্টা হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

ইরানের মাটিতে ইসরায়েলের হামলার কথা উল্লেখ করে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আবদোলরহিম মুসাভির কাছে একটি চিঠি লেখেন। সেখানে তিনি ইসরাইলি অপরাধের পরিণতি দখলদারদের জন্য অকল্পনীয় হবে বলে মন্তব্য করেন তিনি। খবর ইরনার।

চিঠিতে সালামি ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনে ৪ সেনা সদস্যের শহীদ হওয়ায় মুসাভির প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আমি আপনাদের, সাহসী সেনা কমান্ডার ও স্টাফদের পাশাপাশি শহীদদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।

এছাড়া চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ইহুদিবাদী শিশু-হত্যাকারী সরকারের অবৈধ পদক্ষেপ ইরানের বিমান প্রতিরক্ষা প্রস্তুতির কারণে ব্যর্থ হয়েছে। যা যুদ্ধক্ষেত্রে তেলআবিবের ভুল হিসাব নিকাশ এবং অসহায়ত্বের বিষয়টি ফুটিয়ে তুলেছে।

এর আগে, শনিবার এক বিবৃতিতে ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটি জানিয়েছিল, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরাইলি হামলার মোকাবিলা করেছে। তবে কিছু অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

এদিকে, রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, শনিবার ভোরে ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলা ছিল 'সুনির্দিষ্ট, শক্তিশালী এবং হামলার মাধ্যমে তাদের সব লক্ষ্য অর্জিত হয়েছে।

তবে, নেতানিয়াহুর এই আত্মতুষ্টির জবাবে ইরানের সর্ব্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমাদের সেনাবাহিনী যে জবাব দেবে, তা কখনো কল্পনাও করতে পারবে না ইসরায়েলিরা।

তেলআবিবে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রায় চার সপ্তাহ পরে ইসরায়েল গত শনিবার ভোরে ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘ-প্রতীক্ষিত প্রতিশোধমূলক হামলা করে।

ইসরায়েলি বিমান বাহিনী কৌশলগত সামরিক সাইটগুলিকে লক্ষ্যবস্তু করেছে - বিশেষ করে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং উৎক্ষেপণ কেন্দ্র এবং রাশিয়া থেকে পাওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ এর ওপরও হামলা চালায়।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫২ মিনিট আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫৫ মিনিট আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৩ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে