আন্তর্জাতিক

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা, ৪ সৈন্য নিহত

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা, ৪ সৈন্য নিহত
ছবি: সংগৃহিত

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা, ৪ সৈন্য নিহত

ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় চার সৈন্য নিহত এবং আরো ৫৮ জন আহত হয়েছে। রোববার রাতে উত্তর-মধ্য ইসরাইলের বিনিয়ামিনার কাছে ওই সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয় বলে ইসরাইলি বাহিনী জানিয়েছে।

হিজবুল্লাহ এই হামলা চালানোর দাবি করেছে। তারা জানিয়েছে, ইসরাইলের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ ঘাঁটিকে তারা টার্গেট করেছিল। সেখানে তারা 'ড্রোনের ঝাঁক' পাঠিয়েছিল। তারা দাবি করেছে, এই প্রাণঘাতী হামলা প্রমাণ করে যে ইসরাইলের এত আক্রমণের মধ্যেও তাদের সক্ষমতা অটুট রয়ে গেছে।

ইসরাইলি বাহিনী জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পরই ড্রোনগুলো ঝাঁপিয়ে পড়ে। হিব্রু মিডিয়া জানায়, ঘাঁটির ডাইনিং হলে এগুলো আঘাত হানে।

নিহত চার সৈন্যের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আরো সাত সৈন্য মারত্মকভাবে আহত হয়েছে। এছাড়া অন্য ১৪ সৈন্য মোটামুটিভাবে আহত হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, হিজবুল্লাহর দুটি ড্রোন সমুদ্রপথে প্রবেশ করে। দুটিই ছিল 'মিরসাদ' ডোন। এগুলো ইরানে আবাবিল-টি ড্রোন নামে পরিচিত। এগুলোই হিজবুল্লাহর প্রধান আত্মঘাতী ড্রোন। এর আগে তারা এই ড্রোন ব্যবহার করেনি।

ইসরাইলের গবেষণা প্রতিষ্ঠান আলমা সেন্টার জানিয়েছে, এসব ড্রোন ১২০ কিলোমিটার দূরে ঘণ্টায় ৩৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। এগুলোতে ৪০ কেজি পর্যন্ত বিস্ফোরক থাকে।

ইসরাইলি বাহিনী জানায়, তাদের রাডার দুটি ড্রোন শনাক্ত করে। তাদের বিমান ও হেলিকপ্টার একটিকে ভূপাতিত করে। তবে অপরটি রাডার ফাঁকি দিয়ে টার্গেটে হামলা করতে সক্ষম হয়।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, রোববার হিজবুল্লাহ মোট ১১৫টির ড্রোন পাঠিয়েছিল।

সূত্র : টাইমস অব ইসরাইল

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

১ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

১ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

১ ঘন্টা আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে