আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাওবাদীদের বোমায় ২ সৈন্য নিহত

ছত্তিশগড়ে মাওবাদীদের বোমায় ২ সৈন্য নিহত
ছবি: সংগৃহিত

ছত্তিশগড়ে মাওবাদীদের বোমায় ২ সৈন্য নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে দুই সৈন্য নিহত হয়েছে। মাওবাদীদের ধরার জন্য অভিযান সেরে ফিরছিলেন পুলিশ কর্মী এবং জওয়ানেরা। পথে তাদেরই রাখা আইইডি ফেটে মৃত্যু হয় ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-র দুই জওয়ানের। আহত দুই পুলিশকর্মী। ছত্তিশগড়ের অবুঝমাঢ় অঞ্চলের কোডলিয়ার গ্রামে এই ঘটনা হয়েছে।

শনিবার দুপুরে ছত্তিশগড়ের ধুরবেদাতে মাওবাদী দমন অভিযানে গিয়েছিল আইটিবিপি, বিএসএফ (সীমান্ত রক্ষী বাহিনী), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি দল। নারায়ণপুরে ফেরার সময় পথে কোডলিয়ার গ্রামের কাছে বিস্ফোরণ হয়। তাতে মৃত্যু হয়েছে আইটিবিপির অমর পানওয়ার এবং কে রাজেশ নামে দুই জওয়ানের। পানওয়ার মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা। রাজেশ অন্ধ্রপ্রদেশের কাদাপার বাসিন্দা। তাদের দু’জনেরই বয়স ৩৬ বছর। আইটিবিপির ৫৩ নম্বর ব্যাটালিয়নের সদস্য তারা। আহত দুই পুলিশকর্মী নারায়ণপুর জেলার বাসিন্দা। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’জনের অবস্থা এখন স্থিতিশীল।

গত ৪ অক্টোবর অবুঝমাঢ় অঞ্চলে নিরাপত্তারক্ষীদের অভিযানে নিহত হয়েছেন ৩৮ জন মাওবাদী। ছত্তিশগড়ে গত ২৪ বছর ধরে মাওবাদী দমন অভিযানের ইতিহাসে একটি অভিযানে এতজন নিহত হননি। নিহতদের মধ্যে ছিলেন কমান্ডার কমলেশ ওরফে আরকে এবং মুখপাত্র উর্মিলা ওরফে নীতি। এ বার ওই রাজ্যে অভিযান চালাতে গিয়ে নিহত হলেন দুই জওয়ান।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৩৭ মিনিট আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

১ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

১ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

২ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে