আন্তর্জাতিক

বন্যার পানিতে ভাসছে ত্রিপুরা, নিহত ১০

বন্যার পানিতে ভাসছে ত্রিপুরা, নিহত ১০
ছবি: সংগৃহীত

বন্যার পানিতে ভাসছে ত্রিপুরা, নিহত ১০

ভয়াবহ বন্যায় ভেসে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য। ক্রমবর্ধমান প্রাকৃতিক এই দুর্যোগে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, বন্যার প্রভাবে রাজ্যটির এখন পর্যন্ত ৩৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সম্প্রতি বন্যায় রাজ্যটির ৮টি জেলা প্লাবিত হয়েছে। জেলাগুলোর সাড়ে ছয় হাজারের বেশি পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে গিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহার সাথে ফোনে কথা বলেছেন। বিরাজমান বন্যা পরিস্থিতি সম্পর্কে অমিতকে অবহিত করা হয়েছে।

অতিরিক্ত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এরডিআরএফ) কর্মীদের জরুরি ভিত্তিতে মোতয়ান নিয়ে কথা বলেছেন তারা। এনডিটিভি আরও জানিয়েছে, ত্রিপুরার গোমতি এবং খোয়া জেলা থেকে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ১২ বছরের এক কিশোরী রয়েছে।

বাকি নয় জনের মধ্যে একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। ওই পরিবারের বাকি দুই সদস্য গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ভয়াবহ এই বন্যায় রাজ্যটিতে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্তত দশটি রেলযাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে উত্তর-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।

একজন রেল কর্মকর্তা জানিয়েছে, ভারী বর্ষণে গোমতি জেলার অনেক রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এ কারণেই তারা রেলযাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে। ত্রিপুরার বিভিন্ন জেলায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী। বন্যায় আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধারে বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন তারা।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১০ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১১ ঘন্টা আগে