আন্তর্জাতিক

ইরানি গুপ্তচর নাসরুল্লাহর সন্ধান দিয়েছিল ইসরাইলকে!

ইরানি গুপ্তচর নাসরুল্লাহর সন্ধান দিয়েছিল ইসরাইলকে!
ছবি: সংগৃহিত

ইরানি গুপ্তচর নাসরুল্লাহর সন্ধান দিয়েছিল ইসরাইলকে!

ইরানি এক গুপ্তচরের তথ্য পেয়ে লেবাননে হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর ওপর হামলা চালিয়েছিল ইসরাইল। ফরাসি একটি পত্রিকা এই দাবি করেছে।

শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ওই হামলা চালানো হয়। এতে নাসরুল্লাহসহ কয়েকজন নিহত হন। এর আগে লেবাননজুড়ে হাজার হাজার পেজার এবং অন্যান্য ডিভাইসে বিস্ফোরণে প্রমাণিত হয়েছে যে ইসরাইলি গোয়েন্দা নেটওয়ার্ক সেখানে বেশ শক্তিশালী হয়ে পড়েছে।

ফরাসি পত্রিকা লে প্যারিসিয়ান জানায়, হামলার আগে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে ইসরাইলকে অবগত করেছিলেন এক ইরানি চর। ওই সময় বৈরুতের ওই ভূগর্ভস্থ সদরদফতরে শীর্ষ কয়েকজন নেতার সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন নাসরুল্লাহ। প্রাথমিকভাবে জানা গেছে, বৈরুতের দক্ষিণে মাটি থেকে ৬০ ফুট নিচে ছিল নাসরুল্লাহর বাঙ্কার। খবর পেয়েই ইসরাইল বিমান হামলা চালায় সেখানে। ওই বহুতল ভবনটি উপর একের পর এক বোমাবর্ষণ করে তারা। কয়েক মিনিটে ৮৫টি এক টনের বোমা ফেলা হয় ওই বহুতল লক্ষ্য করে।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাসরুল্লাহ এবং হিজবুল্লাহর আস্তানা গুঁড়িয়ে দেয়ার জন্য ‘জিহিইউ-৩১ জেডিএএম’ এবং ‘স্পাইস ২০০০’ বোমা ব্যবহার করেছে ইসরাইল। প্রথম বোমাটি বানিয়েছে আমেরিকা। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসরাইলকে এই বোমা সরবরাহ করে আমেরিকা। ‘স্পাইস ২০০০’ বোমাটি তৈরি করেছে ইসরাইলি প্রতিরক্ষা সংস্থা। বোমার অভিঘাত এতটাই ছিল যে সাময়িক ভূমিকম্প অনুভূত হয়েছিল কয়েক কিলোমিটার এলাকাজুড়ে।

তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি অভিযোগ করেছেন, ওই বাঙ্কারে ইসরাইল বেশ কয়েকটি ৫০০০ পাউন্ডের বাঙ্কার বাস্টার ব্যবহার করে। হামলাটির কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র সেগুলো ইসরাইলকে 'উপহার' দিয়েছিল।

উল্লেখ্য, হিজবুল্লাহপ্রধান নাসরাল্লাকে প্রাণে মারার জন্য লেবাননে ‘নিউ অর্ডার’ নামে অভিযান শুরু করে ইসরাইল। ইসরাইলি বাহিনী আইডিএফ সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই নাসরুল্লাহর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। তবে নাসরুল্লাহ প্রতি মুহূর্তে তার ঠিকানা বদলাচ্ছিলেন।

৩২ বছর ধরে হিজবুল্লাহর প্রধান ছিলেন নাসরুল্লাহ। তার জন্যই ২০০০ সালে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়েছিল। শুধু তা-ই নয়, এই নাসরুল্লাহর নেতৃত্বেই ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে ৩৪ দিন ধরে হিজবুল্লাহ লড়াই জারি রেখেছিল। লেবাননে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরাইল। গত সপ্তাহেই সেখানে একের পর এক পেজার, ওয়াকিটকি বিস্ফোরণে বহু প্রাণহানি হয়। একইসাথে হিজবুল্লাহর ডেরা লক্ষ্য করে লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরাইল।

সূত্র : মিন্ট, আনন্দবাজার পত্রিকা এবং অন্যান্য

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৮ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৯ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে