আন্তর্জাতিক

ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন ৩ চীনা নভোচারি

ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন ৩ চীনা নভোচারি
ছবি সংগৃহিত

ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন ৩ চীনা নভোচারি

তিয়ানগং মহাকাশ স্টেশনে ছয় মাসেরও বেশি সময় ধরে অবস্থান করার পর তিন চীনা নভোচারি পৃথিবীতে ফিরে এসেছেন।

সোমবার ভোরে তারা পৃথিবীতে পৌঁছান বলে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি জানায়।

সিনহুয়া জানায়, নভোচারি ইয়ে গুয়াংফু, লি কং এবং লি গুয়াংসু তাদের শেনঝো স্পেসশিপের রিটার্ন ক্যাপসুলের মাধ্যমে ইনার মঙ্গোলিয়ার ডংফেং ল্যান্ডিং সাইট স্পর্শ করেছে। তাদের সবারই ‘স্বাস্থ্য ভালো’ রয়েছে।

তিনজন পুরুষ নভোচারি এপ্রিলের শেষের দিকে তিয়ানগং মহাকাশ স্টেশনে গমন করেছিলেন এবং ৩০ অক্টোবর দেশের একমাত্র নারী মহাকাশযান প্রকৌশলীসহ তিনজন নতুন মহাকাশচারির সেখানে পৌঁছে পাঁচ দিনের হস্তান্তর প্রক্রিয়া শেষ করার পর তারা তাদের ফিরতি যাত্রা করেন।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে চীন ‘মহাকাশের স্বপ্ন’ অর্জনের পরিকল্পনা ত্বরান্বিত করেছে।

মানুষকে কক্ষপথে রাখার কর্মসূচিটি চীনের তৃতীয় মহাকাশ কার্যক্রম, এর আগে মঙ্গল ও চাঁদে দেশটির রোবোটিক রোভার অবতরণ করেছে।

তিনজন মহাকাশচারী নিয়ে গঠিত দল যাদের প্রতি তিন থেকে ছয় মাসে এই কর্মসূচির মূল কেন্দ্র তিয়াংগং মহাকাশ স্টেশনে ঘোরানো হয়।

এর মূল মডিউলটি ২০২১ সালে চালু করা হয় এবং এটি প্রায় ১০ বছর মেয়াদে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।

বেইজিং বলছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর পথে রয়েছে। তারা চাঁদের পৃষ্ঠে একটি ভিত্তি তৈরি করতে চায়।

সূত্র : বাসস

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৯ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৯ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১২ ঘন্টা আগে