আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের শীর্ষ কমান্ডার নিহত

গাজায় ইসরাইলের শীর্ষ কমান্ডার নিহত
ছবি: সংগৃহিত

গাজায় ইসরাইলের শীর্ষ কমান্ডার নিহত

উত্তর গাজায় রোববার ইসরাইলি বাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। কর্নেল পদমর্যাদার ওই ব্যক্তি হলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে নিহত ইসরাইলের সর্বোচ্চ পদাধিকারী অফিসার।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ১৬২তম ডিভিশনের ৪০১তম 'আয়রন ট্র্যাকস'-এর কমান্ডার কর্নেল এহসান ড্যাক্সা রোববার মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে কর্নেল আইজ্যাক বেন বাশেত নিহত হওয়ার পর থেকে ড্যাক্সা হলেন ইসরাইলি বাহিনীর নিহত সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা। উত্তর গাজার শুজাইয়া এলাকায় তিনি নিহত হন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ড্যাক্সাকে 'ইসরাইলের বীর' হিসেবে অভিহিত করেন।

তিনি ড্যাক্সার স্ত্রী হুদা এবং তার সন্তান ওমরি, রিফ ও ইয়াসমিনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, ড্যাক্সা গাজায় 'হামাসের বিরুদ্ধে যুদ্ধ' করছিলেন।

তিনি বলেন, 'ইসরাইল আজ একজন সাহসী কমান্ডার, একজন সাহসী অফিসার এবং দেশের নিরাপত্তায় শক্তি ব্যয়কারী এক ব্যক্তিকে হারাল।'

ড্যাক্সার হোমটাউন ডালিয়াত আল-কারমেলের মেয়র রফিক হালাবি এক্সে দ্রুজ সম্প্রদায়ের এই সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

নিহত ৪১ বছর বয়স্ক ড্যাক্সা দ্রুজ নগরী দালিয়াত আল-কারমেলের বাসিন্দা। গাজায় যুদ্ধ করতে গিয়ে ইসরাইলের এখন পর্যন্ত ছয় কর্নেল নিহত হয়েছে। এদের মধ্যে চারজন নিহত হয়েছে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময়।

রোববার সকালে হামাস জানায়, তাদের যোদ্ধারা ইসরাইলের একটি মারকাভা ট্যাংক, একটি নামার সাজোয়া যানে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে। কর্নেল ড্যাক্সা সম্ভবত ওই সময় ট্যাংকের বাইরে অবস্থান করছিলেন। ইসরাইল ড্যাক্সার নিহত হওয়ার বিস্তারিত বিবরণ দেয়নি।

সূত্র : টাইমস অব ইসরাইল ও সিএনএন

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৪১ মিনিট আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৪৬ মিনিট আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

১ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে