আন্তর্জাতিক

অশান্ত মণিপুরে এবার মন্ত্রীর বাসভবনে বোমা বিস্ফোরণ

অশান্ত মণিপুরে এবার মন্ত্রীর বাসভবনে বোমা বিস্ফোরণ
ছবি: সংগৃহিত

অশান্ত মণিপুরে এবার মন্ত্রীর বাসভবনে বোমা বিস্ফোরণ

আগুন ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে। শনিবার রাতে উখরুলের হামলেইখং এলাকায় রাজ্যের পশুপালন ও পরিবহন মন্ত্রী খাশিম ভাসুমের বাসভবনে বোমা বিস্ফোরণ ঘটে। যখন বিস্ফোরণটি ঘটে, তখন ক্ষমতাসীন বিজেপির জোট অংশীদার নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) এর মন্ত্রী খাশিম তার বাসভবনে উপস্থিত ছিলেন না।

উখরুল থানা পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাটি ইতিমধ্যেই অস্থির মণিপুরে উত্তেজনা বাড়িয়ে তুলেছে, রাজ্যে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে JAC বা জয়েন্ট অ্যাকশন কমিটি।

মর্মান্তিক কাকওয়া নওরেম লেইকাই ঘটনার প্রতিক্রিয়ায় গঠিত জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি) শনিবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। কাকওয়াতে উত্তেজনা ছড়িয়ে পড়ে কারণ রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (RIMS) হাসপাতালে একটি মৃত শিশুর জন্মকে কেন্দ্র করে সিংজামেই থানায় হামলা চালায় উত্তেজিত জনতা।

তাদের অভিযোগ , শিশুটির মা সঞ্জিতা দেবীর বাড়ির কাছে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের জেরে তার গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ১১ সেপ্টেম্বর রাতে কাকওয়াতে তার বাড়ি থেকে মাত্র ১০ ফুট দূরে একটি টিয়ার গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরণের পরে নয় মাসের অন্তঃসত্ত্বা সঞ্জিতা দেবী বিপজ্জনকভাবে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও চিকিৎসকরা তার অনাগত সন্তানকে বাঁচাতে পারেননি। সঞ্জিতা আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। অনাগত শিশুর মৃত্যু রাজ্য জুড়ে ব্যাপক ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছে, বিক্ষোভকারীরা ইন্দো-মিয়ানমার হাইওয়ে সহ প্রধান সড়ক অবরোধ করে। বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

জনতা পুলিশের দিকে পাথর ছুঁড়েছে, জবাবে বিক্ষোভকারীদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। অস্থিরতার জেরে সরকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। একাধিক অ্যাম্বুলেন্সকে ভিড়ের মধ্যে দিয়ে চলাচল করতে দেখা গেলেও কোনও বিক্ষোভকারী আহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। ইম্ফালে এমন একটি শহর যেখানে দুই দিন কিছুটা শান্তি বিরাজ করলেও নতুন করে আবার অশান্তি শুরু হয়।

গত বছর ৩রা মে থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীদুটির মধ্যে যে সহিংসতা শুরু হয়েছিল, তা গত বেশ কয়েকমাস ধরে একরকম বন্ধই ছিল। কিন্তু চলতি বছর সেপ্টেম্বরের গোড়া থেকে আবারও সহিংসতা শুরু হয়। গত ১০ দিনে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে জানা যাচ্ছে।

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

২০ মিনিট আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

২৬ মিনিট আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

৩ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে