আন্তর্জাতিক

উত্তর গাজায় ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত ৭৩

উত্তর গাজায় ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত ৭৩
ছবি: সংগৃহিত

উত্তর গাজায় ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত ৭৩

হামাস শাসিত গাজার মিডিয়া অফিস জানিয়েছে, বোমা হামলাটি হয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায়। সেখানেই অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যাটি গাজার সিভিল ডিফেন্স এজেন্সি দ্বারাও নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরে অন্তত ৭৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলে হামাস শাসিত কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে ইসরায়েলি বোমা হামলায় আরো বহু মানুষ আহত হয়েছে এবং অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে জানায় কর্তৃপক্ষ। খবর বিবিসি।

তবে ইসরায়েলের দাবি, তারা হতাহতের খবর পরীক্ষা করে দেখেছে যে, হামাস কর্তৃপক্ষ বেসামরিকদের হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে তা অতিরঞ্জিত এবং তাদের সামরিক বাহিনীর কাছে থাকা তথ্যের সঙ্গে মেলে না।

বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি সৈন্যদের তীব্র গুলিবর্ষণের খবর পাওয়ার কয়েক ঘণ্টা পর আসে সর্বশেষ এই হামলায় ব্যাপক হতাহতের তথ্য। গাজা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বেইত লাহিয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে, কারণ ওই অঞ্চলে যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গেছে।

হামাস শাসিত গাজার মিডিয়া অফিস জানিয়েছে, বোমা হামলাটি হয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায়। সেখানেই অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যাটি গাজার সিভিল ডিফেন্স এজেন্সি দ্বারাও নিশ্চিত করা হয়েছে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় একটি সম্পূর্ণ আবাসিক কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বিবিসিকে বলেছে যে, তারা হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং বেসামরিকদের ক্ষতি এড়াতে সম্ভাব্য সবকিছু করছে। হামাস অফিসের দেয়া হতাহতের ঘটনা অতিরঞ্জিত। এ ধরনের সূত্রগুলোর তথ্য আগেও মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

ইসরায়েল অক্টোবরের শুরুতে উত্তর গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে বলেছে যে, তারা এই অঞ্চলে হামাসকে পুনরায় সংগঠিত হতে দেবে না। বিশেষ করে, ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ জাবালিয়া এলাকা ঘেরাও করে অবিরাম বোমাবর্ষণ করছে। যার মধ্যে একটি শরণার্থী শিবিরও রয়েছে। শুক্রবার গভীর রাতে সেখানে এক হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মানবিক গোষ্ঠীগুলো সতর্ক করেছে যে, গত কয়েক সপ্তাহে কার্যত কোনো সাহায্য এই এলাকায় প্রবেশ করেনি। ইসরায়েলের নিজস্ব পরিসংখ্যান দেখায় যে, সেপ্টেম্বরের একই সময়ের সঙ্গে তুলনা করলে সামগ্রিকভাবে গাজায় ত্রাণ বিতরণ কমে গেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা জয়েস মসুয়া শনিবার বলেছেন, উত্তর গাজার ফিলিস্তিনিরা অকথ্য ভয়াবহতা সহ্য করছে। তিনি এই নৃশংসতা বন্ধের আহ্বান জানান।

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৩৭ মিনিট আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

১ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

১ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

২ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে