আন্তর্জাতিক

বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র
ছবি: ফাইল

বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন।

বুধবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আমরা আমাদের ভারতীয় অংশীদার এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। এ ইস্যুতে এখন আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না। তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসান, সেই সঙ্গে জবাবদিহি প্রতিষ্ঠা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে চাপ অব্যাহত রাখতে চাই।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, ভারতীয় বংশোদ্ভূত দুজন মার্কিন কংগ্রেস সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে পাঠানো পৃথক চিঠিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষায় হস্তক্ষেপ ও সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

তিনি সেই চিঠি পেয়েছেন কি না, এ ইস্যুতে কোনো পদক্ষেপ নিচ্ছেন কি না জানতে চান ওই সাংবাদিক।

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা কংগ্রেসের (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট) সহকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি। আমি নির্দিষ্ট কোনো চিঠি বা যোগাযোগ প্রসঙ্গে বলছি না। তবে এটুকুই বলতে চাই, ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সহিংসতার অবসান ঘটানোর আহ্বানকে আমরা স্বাগত জানাই।

পাশাপাশি দেশে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে সুরক্ষায় নতুন সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানাই আমরা।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

২ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

২ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৩ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৪ ঘন্টা আগে