আন্তর্জাতিক

পিএসসিতে আরো ৫ সদস্য নিয়োগ

পিএসসিতে আরো ৫ সদস্য নিয়োগ
ছবি: সংগৃহিত

পিএসসিতে আরো ৫ সদস্য নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন আরো পাঁচ বিশিষ্টজন।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সদস্য পদে নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো: জালাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো: জহিরুল ইসলাম ভূঁইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত এ পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনে এ সরকার। অনেককে বাধ্যতামূলক অবসর, ওএসডি বা কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়। কোনো কোনো পদের কর্মকর্তারা পদত্যাগ করেন।

গত ৮ অক্টোবর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো: সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। পর দিন ৯ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

একই সাথে ওইদিন মো: সুজায়েত উল্লাহ, ড. মো: নাজমুল আমিন মজুমদার, ড. মো: আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদির পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১০ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১১ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৪ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৪ ঘন্টা আগে