আন্তর্জাতিক

একাকী জেলের অন্ধকার কুঠুরিতে ফেলে রাখা হয়েছে ইমরানকে

একাকী জেলের অন্ধকার কুঠুরিতে ফেলে রাখা হয়েছে ইমরানকে
ছবি: সংগৃহিত

একাকী জেলের অন্ধকার কুঠুরিতে ফেলে রাখা হয়েছে ইমরানকে

জেলের অন্ধকার কুঠুরিতে একাকী দিন কাটছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। কেটে দেওয়া হয়েছে সেই সেলের বিদ্যুৎ সংযোগও। এমনকি নিজের ছেলেদের সাপ্তাহিক ফোন কলও করতে পারছেন না তিনি। এমনই গুরুতর অভিযোগ ইমরানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের।

এই মুহূর্তে দুদিনের এসসিও সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানে। আর সেই সময়ই এমন অভিযোগ আনলেন জেমিমা। শীর্ষ সম্মেলনের আগের দিনগুলোতে, কর্তৃপক্ষ ইমরান খানের শত শত সমর্থককেও গ্রেফতার করেছিল। এসব সমর্থকরা ইসলামাবাদে মিছিল করার চেষ্টা করেছিল।

১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমরান খানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল জেমিমা গোল্ডস্মিথের। ইমরানের সাবেক স্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, জেলে ব্যক্তিগত পরিদর্শন বন্ধের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করে তার দুই ছেলে সুলেইমান ও কাসিম খান যারা লন্ডনে থাকেন, তাদের সঙ্গে সাপ্তাহিক ফোন কলও করতে দেওয়া হচ্ছে না গত ১০ সেপ্টেম্বর থেকে।

তিনি লিখেন, আমরা জানতে পেরেছি তার সেলের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। কোনো সময়ই সেই সেলের বাইরে যাওয়ার অনুমতিও নেই তার। জেলের রাঁধুনিকেও ছুটিতে পাঠানো হয়েছে। উনি একাকী বন্দি রয়েছেন। একেবারে অন্ধকারে, বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। আইনজীবীরা তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

জেমিমার আরও অভিযোগ, কেবল ইমরান নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদেরও হেনস্তা করা হচ্ছে। তার এক ভাগ্নে হাসান নিয়াজি যিনি একজন সাধারণ পাক নাগরিক, তাকে ২০২৩ সালের আগস্ট থেকে সেনার হেফাজতে রাখা হয়েছে।

সম্প্রতি ইমরানের দুই বোন ইজমা ও আলিমা খানকেও গ্রেফতার করা হয়েছে। এই দুজন বরাবরই তার গ্রেফতার নিয়ে সরব ছিলেন। ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ৭২ বছর বয়সী ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৪ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৪ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে